বিনোদন

শফি-চন্দনার কণ্ঠে বয়াতির ‘নয়া মানুষ’ ছবির টাইটেল গান

শফি ও চন্দনা, বয়াতির 'নয়া মানুষ’ গানের অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শফি ও চন্দনা, বয়াতির ‘নয়া মানুষ’ গানের অনুষ্ঠানে অংশগ্রহণকারী দুই শিল্পী।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফোক ধাঁচের গানে সংগীতশিল্পী চন্দনা মজুমদার ও বাউল শফি মণ্ডলের জুড়ি মেলা ভার। এবার এই দুই জনপ্রিয় শিল্পী গাইলেন সোহেল রানা বয়াতির নির্মাণাধীন ‘নয়া মানুষ’ সিনেমার টাইটেল গান।

রণক ইকরামের কথায় গানটির সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কাররপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী, গানটির সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।

দুজন ব্যক্তি একটি গৃহের ভিতরে বসে আছেন, চারপাশে সবুজ গাছপালা।. Channel i News - চ্যানেল আই নিউজ আ. মা. ম. হাসানুজ্জামান এর বেদনার বালুচর গল্প অবলম্বনে মাসুম রেজা’র চিত্রনাট্যে, কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মানাধীন চলচ্চিত্রটিতে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশু শিল্পী উষশী।

সিনেমার টাইটেল গান প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ গান ‘নয়া মানুষ’। দ্বৈত এই গানটিতে পুরো সিনেমার বিষয়বস্তু উঠে এসেছে’।

চন্দনা মজুমদার বলেন, ‘সিনেমার গল্প চমকে ওঠার মতো। গানের কথায় যে আবেদন আছে, এমন কথা সচরাচর পাওয়া যায় না।’ অন্যদিকে বাউল শফি মণ্ডল বলেন, ‘দারুণ একটা গান হয়েছে। খুব কম গান হৃদয় ছুঁয়ে যায়। এই গানটি সেই কম গানের তালিকায় থাকবে নিশ্চিত।’

বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে শফি-চন্দনা ও বয়াতির উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ ‘নয়া মানুষ’ চলচ্চিত্রটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নির্মিত হচ্ছে। নয়া মানুষ সিনেমার কাজ শেষ পর্যায়ে জানিয়ে সোহেল রানা বয়াতি বলেন, “গত বছরের অক্টোবরে চলচ্চিত্রের ৭০ ভাগ কাজ শেষ করেছি। ইচ্ছা ছিল পুরোটা একবারে শেষ করার, কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে ৩০ ভাগ কাজ আটকে যায়। খুব শিগগির আমরা বাকি চিত্রধারণের কাজ শুরু করব। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ এগিয়ে রাখছি, কারণ এ বছরই আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে চাই।”

বিষয়:নয়া মানুষ বাউল শফি মণ্ডল সিনেমা সোহেল রানা বয়াতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…