চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে নিশোর কণ্ঠে ‘দাগি’র টাইটেল গান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ন ২৭, মার্চ ২০২৫
বিনোদন
A A

অভিনয়ে নিজেকে প্রমাণ করেছেন আগেই, এবার কণ্ঠশিল্পী হিসেবে প্রমাণের চেষ্টায় আফরান নিশো! প্রথমবারের মতো গেয়ে ফেললেন গান! তাও আবার সিনেমায়! ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘দাগি’ সিনেমার শিরোনাম সংগীতে (টাইটেল ট্র্যাক) কণ্ঠ দিয়েছেন এই তারকা!

গানের কথা–“তোমাদের চোখে দাগি/সমাজের চোখে দাগি/যতবার খুশি মার, ততবার বার জাগি”। ঠিক যেন ‘দাগি’ সিনেমার দাগি হয়ে নিজের কথাগুলোই বলেছেন গানে গানে।

২৬ মার্চ রাতে গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে। রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।

গানটিতে আফরান নিশোর কণ্ঠ দেয়ার পরিকল্পনাটা হঠাৎ করেই। নিশো জানতেন না কিছুই। অভিনেতার মতে, এটা তার জন্য একরকম সারপ্রাইজই ছিল। “প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইল কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়? এটা ভাবতে ভাবতে এক সময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়?” বলেন আফরান নিশো।

গানটির কথা সাজানো হয়েছে একজন দাগির দৃষ্টিকোণ থেকে। তাই সংশ্লিষ্টরা চেয়েছেন ‘দাগি’ সিনেমার দাগি যিনি, তার কণ্ঠেই গানটি সবচেয়ে বেশি মানায়। নিশো বলেন, “গানটিতে কণ্ঠ দেয়ার যে কারণগুলো আমার বেশ যৌক্তিক মনে হয়েছে বলেই আমি কণ্ঠ দিতে রাজি হয়েছি। আরও কিছু সংযোজন–বিয়োজনের পর গানটিতে ভয়েস দেই।”

অনেক বছর আগে নাটকের জন্য কিছু লাইন গেয়েছিলেন আফরান নিশো। সেই গানের সুরকার ও গীতিকারও ছিলেন তিনি। সংগীত নিয়ে তার জানাশোনা যে কিছু আছে, তা বোঝাই যায়। তাই অনেকদিন পর গান গাইলেও বেগ পেতে হয়নি নিশোর। বলেন, “খুবই এনজয় করেছি গানটি গাওয়ার সময়। নিধিকে (আরাফাত মহসীন নিধি) অনেক ধন্যবাদ। একটু নিচু স্বরে যতটা সম্ভব এগ্রেশন আনার চেষ্টা করেছি। গায়ক হিসেবে গানটি গাইনি, অনিয়মিত বা গায়ক না বা প্রথম গান করছে, এমন একজনের যে স্বাভাবিক ঢং, গানে সেটাই রাখার চেষ্টা করেছি।” শ্রোতা–দর্শকরা গানটিতে নতুন কিছু পাবেন এবং ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আফরান নিশো।

Reneta

‘দাগি’ থিম সংটির সুরকার ও সংগীতায়োজক আরাফাত মহসীন নিধি জানান, টাইটেল ট্র্যাক শ্রোতারা যেভাবে শুনে অভ্যস্ত, ‘দাগি’র ক্ষেত্রেও তেমন কিছু করার চেষ্টা ছিল তার। নিধি বলেন, “গানটির ধারণা পাওয়ার পর আমার মনে হয়েছে একটা ঝাঁঝালো, প্রতিবাদী সুর দরকার। সেটাই করার চেষ্টা করেছি। এরকম গানে শব্দ খুব গুরুত্বপূর্ণ, সেটাও আমি ঠিকঠাক পেয়ে গেছি। নিশো ভাইকে আমি আগেও গান করার প্রস্তাব দিয়েছি, কিন্তু হয়ে উঠছিল না। এবার হয়ে গেল। যখন জানলাম নিশো ভাই গানে কণ্ঠ দেবে, র‍্যাপ করবে, তার কণ্ঠস্বরে মানাবে এমনভাবে কিছু জায়গায় সুর রাখার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগছে গানটি।”

গানটি লিখেছেন রাসেল মাহমুদ। তিনি জানান, গানটি লেখার আগে সিনেমার গল্পটাও একটু জেনে নিয়েছিলেন তিনি। যা গানটির শব্দ চয়নে সাহায্য করেছে। রাসেল মাহমুদ বলেন, “কাজী নজরুল ইসলাম আমাকে বেশ প্রভাবিত করে। তার প্রেম ও দ্রোহের লেখা আমার কাছে একরকম বিস্ময়। ‘দাগি’র টাইটেল ট্র্যাক লেখার সময় তেমন কিছু শব্দ–বাক্য ব্যবহারের চেষ্টা করেছি। গানটি রেকর্ডিংয়ের সময় আমি উপস্থিত ছিলাম। নিধি ও আফরান নিশো গানটি সুন্দর করে উপস্থাপন করেছেন। আশা করি শ্রোতাদেরও ভালো লাগছে।”

সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহ–প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি পেয়েছে ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সেন্সর সার্টিফিকেট। অর্থাৎ সব বয়সীরাই দেখতে পারবেন ‘দাগি’ সিনেমা। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ‘দাগি’ সিনেমার টিজার, রোমান্টিক গান, অফিশিয়াল পোস্টার।

সৈয়দপুর, রাজশাহী, ঢাকায় হয়েছে ’দাগি’ সিনেমার শুটিং। সিনেমায় অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। ’দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আফরান নিশোঈদের সিনেমাএ কে আজাদ সেতুগাজী রাকায়েতচরকিতমা মির্জাদাগিনিশোমিলি বাশাররাশেদ মামুন অপুলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমসিনেমাসুনেরাহ বিনতে কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের বিপক্ষে চোট, দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পিতার কবরের পাশে শেষ নিদ্রায় সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমু

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানে জ্বালানি বিষয়ক আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশ

মার্চ ১৪, ২০২৬

খেলার মাঠের সংকট কাটাতে সরকারের নতুন পরিকল্পনা

মার্চ ১৪, ২০২৬

যে কারণে ‘ধুরন্ধর ২’-এর প্রস্তাব ফিরিয়ে দেন অনিল

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT