চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ঢাকায় আসছেন অস্কারজয়ী টিলডা সুইনটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

আসছে জানুয়ারির ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বসছে ঢাকা লিট ফেস্টের ১০ম আসর। আর এই আসরে অতিথি হয়ে আসছে দেশ-বিদেশের অন্তত দুই শতাধিক অতিথি। তাদের মধ্যেই অন্যতম একজন অস্কার জয়ী ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন।

এরআগেও এই সাহিত্য সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন ‘মাইকেল ক্লেটন’ এর জন্য অস্কার জয়ী এই হলিউড অভিনেত্রী। ২০১৭ সালে ঢাকা লিট ফেস্টে অংশ নিয়েছিলেন তিনি।

যদিও হলিউড অভিনেত্রী পরিচয় দিতে টিলডার রয়েছে অস্বস্তি। এরআগের ঢাকা সফরেই তিনি জানিয়েছিলেন, আমাকে কেউ হলিউডের অভিনেত্রী বললে অদ্ভুত লাগে! এই পরিচয়ে অস্বস্তি আছে আমার। তিনি নিজেকে লেখক কিংবা শিল্পী পরিচয়েই স্বস্তিবোধ করেন বলেও জানান।

Banglabid

টিলডা একাধারে অভিনেত্রী, নির্মাতা, লেখক,শিল্পী। স্বাধীন চলচ্চিত্রেই তাকে বেশি দেখা গেছে। কিন্তু তার ঝুলিতে ব্যবসাসফল ছবির সংখ্যাও কম নয়। অরল্যান্ডো, উই নিড টু টক অ্যাবাউট কেভিন, দ্য ক্রনিক্যালস অব নার্নিয়া, দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল, ডক্টর স্ট্রেঞ্জ-এর মতো আরও বহু সিনেমায় দেখা গেছে তাকে।

আসন্ন এই লিট ফেস্ট ঘিরে প্রস্তুতির শেষ ধাপে আছেন আয়োজকরা। এরইমধ্যে তাদের ওয়েব সাইটে প্রকাশ করেছেন অন্তত ৪৫জন অতিথির নাম। এরমধ্যে টিলডা সুইনটন ছাড়াও নোবেল পুরস্কার বিজয়ী লেখক ওরহান পামুক ও আবদুলরাজাক গুরনাহ’র নাম রয়েছে। ফেস্ট শুরুর দুই সপ্তাহ আগে দুই’শো অতিথির তালিকা প্রকাশের কথা রয়েছে।

বাংলা একাডেমি প্রাঙ্গণে চার দিনের আয়োজনে বৈচিত্র্যময় আলোচনার পাশাপাশি থাকবে চলচ্চিত্র প্রদর্শনী, শিল্প প্রদর্শনী, সংগীত ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরল্যান্ডোঅস্কারজয়ীডক্টর স্ট্রেঞ্জঢাকা লিট ফেস্টলিড বিনোদনশিল্পীসাহিত্যসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT