চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শাহরুখের চেয়ে এক রুপি হলেও বেশি চাই’, বলেছিলেন সালমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
বলিউড তারকা শাহরুখ খান ও সালমান খান একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান-শাহরুখের বন্ধুত্ব বলিউডের অন্যতম আলোচনার বিষয়। রিয়েল থেকে রিল, সবখানেই সালমান-শাহরুখের বন্ধুত্ব অনুকরণীয়। কিন্তু একটা সময় ছিল যখন তাদের মাঝে বন্ধুত্ব তো ছিলই না বরং একে অপরকে মনে করতেন প্রতিযোগী।

জানা গেছে কবীর খান যখন প্রথম স্পাই ফিল্ম নির্মাণের কথা ভাবছিলেন তখন শাহরুখ খান ইয়াশ চোপড়ার ‘জাব তাক হ্যায় জান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। কবির খানের স্পাই ফিল্মে ‘টাইগার’ চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন শাহরুখ। কিন্তু শাহরুখের ব্যস্ত শিডিউলের কারণে প্রস্তাব নিয়ে যাওয়া হয় সালমানের কাছে।

‘মিড ডে’-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল ছবির জন্য চুক্তিবদ্ধ হওয়ার আগে সালমান আদিত্য চোপড়ার কাছে এক অদ্ভুত আবদার করে বসেন। সালমানের চাহিদা আদিত্য চোপড়াকে বাকরুদ্ধ করে দিয়েছিল। সালমান আদিত্য চোপড়াকে বলেছিলেন ইয়াশ চোপড়ার ছবির জন্য শাহরুখ খান যত পারিশ্রমিক নিচ্ছেন, তার থেকে এক রুপি হলেও বেশি দিতে হবে সালমানকে।

আদিত্য চোপড়া এই দাবি মানতে চাননি এবং যুক্তি দিয়েছিলেন সালমান খান সিনেমার লাভের একটি ভাল অংশ পাবেন, যেমনটি শাহরুখ খানও পাবেন। আর কোন সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করবে তা কেউ জানে না।

আদিত্য চোপড়ার কথা মেনে নেন সালমান। তিনি সিনেমায় চুক্তি বদ্ধ হন এবং সিনেমার ১০ শতাংশ লাভ পাওয়ার শর্ত অনুযায়ী ১৫ লাখ রুপি পান। তার চেয়েও বড় বিষয় তিনি ‘টাইগার’ সিরিজের মতো বড় ফ্র্যাঞ্চাইজি পান। আর যেই শাহরুখের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল, তাকে নিয়েই টাইগারকে এরপর দেখা যাবে ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিতে।

সূত্র: কইমই

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিত্য চোপড়াইয়াশ চোপড়াকবির খানটাইগারশাহরুখ খানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT