চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগার রবি বললেন- ‘শরীর খারাপ হয়েছিল, এখন সুস্থ আছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের ‘সুপার ফ্যান’খ্যাত ‘টাইগার রবি’কে ভারতীয় সমর্থকরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছিল। অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে কানপুর পুলিশ। তাদের দাবি, পানিশূন্যতায় ভুগছিলেন টাইগার রবি। সুস্থ হয়ে রবিও বলেছেন এমনই।

কানপুর পুলিশ বলেছে, ‘মারধরের অভিযোগের কোনো সত্যতা নেই। তাকে কোনো সমর্থক আঘাত করেনি। পানিশূন্যতার কারণে রবি পড়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন ভালো আছেন।’

শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় হিন্দিতে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন রবিও। বলেছেন, ‘আমার শরীর খারাপ হয়ে গেছিল। পরে পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে আসে। এখন আমি সুস্থ আছি।’

এর আগে কানপুর টেস্টের প্রথমদিনে মধ্যাহ্ন বিরতির সময় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যায় কানপুর পুলিশ। রবি তখন অভিযোগ করেছিলেন, স্থানীয় সমর্থকের সঙ্গে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে।

বলেছিলেন, ‘সকাল থেকে একদল সমর্থক আমাকে হেনস্তা করছিল। যখন মধ্যাহ্ন বিরতি শুরু হয়, আমি নাজমুল শান্ত এবং মুমিনুল হকের নাম ধরে চিল্লাচ্ছিলাম। তাদের মধ্যে কয়েকজন আমাকে ধাক্কা দিতে শুরু করে, আমার মাসকট (টাইগার) এবং আমার পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে এবং আমি বাধা দিলে তারা আমাকে মারতে শুরু করে।’

সেসময় স্টেডিয়ামে থাকা এক নিরাপত্তারক্ষী এ দাবি অস্বীকার করে বলেছিলেন, ‘আমাদের একজন নিরাপত্তারক্ষী তাকে ‘সি’ ব্লকের প্রবেশপথে শ্বাসকষ্টে ভুগতে দেখে এবং তিনি কথা বলার জন্য চেষ্টা করছিলেন। বিষয়টি এমন মনে হচ্ছিল যে, তিনি পানিশূন্যতায় ভুগছিলেন। কিন্তু আমরা আসলে ডাক্তারের পরামর্শের জন্য অপেক্ষা করছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানপুরকানপুর টেস্টটাইগার রবিবাংলাদেশ-ভারতভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান

জুলাই ২, ২০২৬

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেবে না চীন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT