চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার ‘টাইগার থ্রি’ নিয়ে আসছে নতুন ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

বক্স অফিসে এখনো চলমান শাহরুখের ‘জওয়ান’র দাপট! তারই মাঝে এবার নতুন ঘোষণার ইঙ্গিত মিললো সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত আসন্ন সিনেমা ‘টাইগার থ্রি’ নিয়ে।

মূলত আসছে ২৭ সেপ্টেম্বর (বুধবার) যশরাজ ফিল্মসের প্রতিষ্ঠা বার্ষিকী। একই সঙ্গে এদিন প্রয়াত যশ চোপড়ার জন্মবার্ষিকী। তাই ধারণা করা হচ্ছে বিশেষ এই দিনে প্রকাশ্যে আসতে পারে সালমানের ‘টাইগার থ্রি’র টিজার। শুধু তাই নয় একটি বাণিজ্য সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে যে এদিন সালমান খান এজেন্ট টাইগার হিসাবে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। যদিও সালমান কিংবা যশরাজ ফিল্মসের তরফ থেকে এখনও অফিসিয়ালি কোন ঘোষণা আসেনি।

এর আগে প্রকাশ্যে এসেছিল ‘টাইগার থ্রি’-এর পোস্টার। যা দেখে ভক্তরা মনে করছেন, সালমানের এই ছবি ‘অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিবে’। যশরাজ ফিল্মসের ‘টাইগার থ্রি’ সিনেমার প্রথমটি ছিল ‘এক থা টাইগার’। এ ছবির পরের সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’।

দুটি ছবিতেই নায়ক-নায়িকার চরিত্রে দর্শক দেখতে পান সালমান খান আর ক্যাটরিনা জুটিকে। ‘টাইগার ৩’ ছবিতে সেই রসায়নকেই আরও একবার পর্দায় তুলে ধরা হয়েছে।

‘টাইগার থ্রি’ পরিচালনা করেছেন মনিশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে সালমান ক্যাটরিনা ছাড়াও আছেন, ইমরান হাশমি, রিভাথি, রণবীর সুরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা সহ অনেকে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। আসছে দীপাবলি উপলক্ষ্যে ১০ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।

সূত্র: বলিউড লাইফ

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যাটরিনা কাইফটাইগার থ্রিযশরাজ ফিল্মসসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন নিয়ে দর্শকপ্রিয় দেশি বিদেশি যতো সিনেমা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সিরাজগঞ্জে ৭১ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাকিস্তানকে ‘‘টয়লেট পেপারের মতো’’ ব্যবহার করে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র: খাজা আসিফ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT