পরিবেশ

ঢাকা ও আশেপাশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার সতর্কতা

ঢাকা ও আশেপাশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার সতর্কতা

ছবি: সংগৃহীত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রোববার (১৫ মার্চ) বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য এই আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস সাধারণত পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বইবে, তবে কিছু স্থানে তা অস্থায়ীভাবে ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা বেশি পরিবর্তন হবে না। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

এছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৭ মিনিটে।

বিষয়:আজকের আবহাওয়াআবহাওয়াআবহাওয়া অধিদপ্তরঝড়তাপমাত্রাবৃষ্টি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…