পরিবেশ

আগামী তিন দিন বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস

বজ্রপাতের সময় ছাতা ধরে থাকা একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বজ্রপাতের সময় একজন ব্যক্তি ছাতা ধরে আকাশের দিকে তাকিয়ে আছেন, ঝড়ের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী তিন দিন দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কিছু এলাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ ২২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যার মধ্যে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে রাতের শেষভাগ থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার সন্ধ্যা থেকে রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। রাতের শেষভাগ থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

বিষয়:বজ্রসহ বৃষ্টি শিলাবৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…