শপথবদ্ধ রাজনীতিবিদ বলায় বিচারপতিদের পদত্যাগ দাবি করা বিএনপির কায়সার কামালসহ ৭ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আবেদনটি শুনানির জন্য আজ আপিল বিভাগের কার্যতালিকায় এক নম্বরে রাখা হয়েছে। তারেক রহমানের বক্তব্য সরানো সংক্রান্ত আদেশকে কেন্দ্র করে ফাইল ছুঁড়ে মারাকে আদালত অবমাননাকর বলছেন অ্যাটর্নি জেনারেল। বক্তব্য সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে বিটিআরসি।







