কক্সবাজার

কালবৈশাখী ঝড়ের কবলে সেন্টমার্টিনের ৩ জাহাজ

কালবৈশাখী ঝড়ের কারণে সেন্টমার্টিনের জাহাজ ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কালবৈশাখী ঝড়ের কারণে সেন্টমার্টিনের জাহাজ ক্ষতিগ্রস্ত, ঝড়ের প্রভাব দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

কালবৈশাখী ঝড়ের কবলে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছে পর্যটকবাহী তিনটি জাহাজ। সোমবার (২০ মার্চ) বেলা তিনটায় জাহাজগুলো টেকনাফের উদ্দেশ্যে ছাড়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ায় প্রায় দেড় ঘণ্টা জেটিঘাটে অপেক্ষা করতে হয়েছে। এর ফলে সেখানে আটকা পড়েছে হাজারেরও অধিক পর্যটক।

স্থানীয় প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

সকালে আধঘণ্টা দেরিতে টেকনাফ থেকে রওয়ানা দিয়ে যথাসময়ে জাহাজগুলো সেন্টমার্টিনে পৌঁছায়। কিন্তু বেলা তিনটায় এমভি রাজহংস ও কেয়ারি সিন্দাবাদ ক্রুজ শিপ টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে কিছুক্ষণের মধ্যেই জেটিঘাটে ফিরে যেতে বাধ্য হয়। বৈরি আবহাওয়ার কারণে কোনোভাবেই নোঙর ভেড়াতে পারছিল না। পরে প্রায় দেড় ঘণ্টা দেড়িতে আবহাওয়া অনকূলে আসলে বেলা সাড়ে চারটার দিকে তিনটি জাহাজ একসাথে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এর আগের দিন রোববার বৈরি আবহাওয়া কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী সকল নৌযান বন্ধ ঘোষণা করে প্রশাসন। এতে সেখানে আটকা পড়েছিল প্রায় দেড় হাজার পর্যটক।

বিষয়:কালবৈশাখী ঝড় বৈরি আবহাওয়া সেন্টমার্টিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…