চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার উখিয়ার সীমান্তবর্তী খালে আরও তিন মরদেহের সন্ধান

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:১৯ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২৪
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের সীমান্তবর্তী বালুখালী খালে আরও তিনটি মরদেহ ভেসে এসেছে।

উখিয়া থানা পুলিশ রোববার দুপুর ২টার দিকে একটি মরদেহ উদ্ধার করেছে।  এই মরদেহের মাথায় হেলমেট ও হাতে গ্লাভস পরা রয়েছে।

এ ছাড়া বালুখালী খালে জিরো পয়েন্টের কাছাকাছি এলাকায় আরও দুটি মরদেহ দেখতে পেয়েছেন স্থায়ীরা। মরদেহ দুটি খালের ঝোপের মধ্যে ময়লা আবর্জনায় পড়ে রয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে মরদেহ দুটি দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, মরদেহগুলো মিয়ানমারের বিদ্রোহী কোনো গোষ্ঠীর সদস্যের হতে পারে। তবে এ ব্যাপারে নিশ্চিত কোনো কিছু বলতে পারেনি পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো শামীম হোসেন বলেন, নাফ নদীর সঙ্গে সংযোগ থাকা বালুখালী খালে জোয়ারের পানিতে লাশ ভেসে আসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। সেখান থেকে খবর পেয়ে পুলিশ একটি মরদেহ উদ্ধার করে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শনাক্তের চেষ্টা চলছে তবে অন্য দুটি মরদেহের ব্যপারে তিনি কিছুই জানাননি।

এর আগে শনিবার উখিয়ার সীমান্ত এলাকার রহমতের বিল থেকে অজ্ঞাতপরিচয় একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশের পরিচয় এখনও শনাক্ত হয়নি।

গত কয়েক দিন ধরে নাইক্ষ্যংছড়ি ও উখিয়া সীমান্তের ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সংঘর্ষ চলছে। ইতিমধ্যে বিজিপিকে হটিয়ে তুমব্রু রাইট ক্যাম্প ও ঢেঁকিবনিয়া সীমান্তচৌকিসহ  জান্তা বাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি আরাকান আর্মি দখলে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। এসব সংঘর্ষে রোহিঙ্গা বিদ্রোহীদেরও জড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। ভেসে আসা মরদেহগুলো রাখাইনে সংঘাত সংঘর্ষে নিহতদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Reneta

 

Jui  Banner Campaign
ট্যাগ: উখিয়াকক্সবাজারতিন মরদেহসীমান্তবর্তী খাল
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

ফেব্রুয়ারি ৬, ২০২৬

‘ডাকসেবা অধ্যাদেশ-২০২৬’ চূড়ান্ত অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

থানা ও পুলিশ ফাঁড়ি নির্মাণে ৭০৭ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

গুলশানে পুলিশের এডিসিকে মারধর; গ্রেপ্তার ৫

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT