চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপাচার্যের মৃত্যুতে জবিতে তিন দিনের শোক, ক্লাস-পরীক্ষা বন্ধ

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৩:১৯ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৩
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ড. মোঃ ইমদাদুল হকের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় সকল ধরণের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

আজ শনিবার (১১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টিতে উপাচার্যের প্রথম জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বিষয়টি জানিয়েছেন।

কোষাধ্যক্ষ কামালউদ্দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা শনি, রোব ও সোমবার তিন দিন শোক পালন করবো। এসময় সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে ও পতাকা অর্ধনির্মিত রাখা হবে।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। তার মত গুণী ও একাডেমিশিয়ান ব্যক্তির হারিয়ে যাওয়া আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ।

উপাচার্যের প্রথম জানাজায় ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ড. মুহাম্মদ আলমগীর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম মোঃ লুৎফর রহমান, প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল, রেজিস্ট্রার ওহিদুজ্জামান, শিক্ষক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় অশ্রুসিক্ত চোখে সকলে উপাচার্যকে বিদায় দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপাচার্যজগন্নাথ বিশ্ববিদ্যালয়জবিমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT