চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তর্বর্তী সরকারের যারা দল গঠনে ইচ্ছুক, তারা কিভাবে নিরপেক্ষ হয়: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

‘অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার কথা বলছে; তাহলে তারা কিভাবে নিরপেক্ষ হয়’, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (১৬ সেপ্টেম্বর) সোমবার রাজধানীর ডিআরইউ মিলনায়তনে “দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট: উচ্চকক্ষের গঠন” শীর্ষক জেএসডি এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কিছু সংগঠন ও ব্যক্তি বলা শুরু করেছে, এই সরকারের মেয়াদ দীর্ঘ হওয়া উচিত, এটা জনগণ কখনও মেনে নেবে না।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেবে সংবিধান সংশোধন নাকি পুনঃলিখিত হবে। নির্বাচন কমিশন, প্রশাসন, বিচারবিভাগের সংস্কারের পরই নির্বাচন দিতে হবে।

বিএনপি’র মহাসচিব বলেন, অবিলম্বে গায়েবি ও মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হোক। এই সংগ্রামে যারা আহত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে।

এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়ে আহতদের পুনর্বাসন এবং হত্যাকান্ডের বিচারের দাবি জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তর্বর্তী সরকারবিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডার ইমিগ্রেশন বিভাগের প্রতিবেদনে ১০৫টি অসদাচরণের অভিযোগ

মে ১৮, ২০২৬

ঝালকাঠিতে স্থানীয় পশুতেই কোরবানির চাহিদা পূরণ হবে

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কঙ্গোতে ইবোলার সংক্রমণে বৈশ্বিক জরুরি অবস্থা জারি

মে ১৮, ২০২৬

হালুয়াঘাট সীমান্তে ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে টহল জোরদার

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT