চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটকারীরা পেশাদার ডাকাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটকারীরা পেশাদার ডাকাতদলের সদস্য বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পাশাপাশি ২০১৭ সালের একটি স্বর্ণের দোকানে ডাকাতির সূত্র ধরে এই পেশাদার ডাকাতদলের ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্বর্ণ ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. কাউছার (৩১), মো. ফরহাদ (৬৪), মো. খলিলুর রহমান (৫০), মো. সুমন (৩০), দুলাল চৌধুরী (৪৩) ও আমিনুল (৩৫)।

শুক্রবার রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বরিশাল, পিরোজপুর ও মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সেসময় তাদের হেফাজত থেকে লুষ্ঠিত স্বর্ণের মধ্যে ৪ ভরি ৯ আনা স্বর্ণ, বিক্রীত স্বর্ণের মূল্যবাবদ নগদ দুই লাখ ৪৪ হাজার ৫০০ টাকা, ঘটনায় ব্যবহৃত একটি ৭.৬২ এমএম রিভলভার, ৪ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আজ শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার।

ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার বলেন, ডাকাতির ঘটনার পর নিবিড়ভাবে কাজ করে আমরা ঘটনাটি উদ্‌ঘাটন করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় ৭ জন জড়িত ছিল। এরমধ্যে আমরা ছয় জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা দুই রাউন্ড গুলিসহ উদ্ধার করতে সক্ষম হই। সাথে লুট হওয়া স্বর্ণ, বিক্রীত স্বর্ণে ২ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করি। এই ঘটনায় দুটি মোটরসাইকেল ব্যবহার হয়, তার মধ্যে আমরা একটি জব্দ করতে সক্ষম হয়েছি।

Reneta

তিনি আরও বলেন, এই ডাকাতির মামলা তদন্ত করতে গিয়ে আমরা ২০২৪ সালে একটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনার দুজন ইয়াসিন ও দেলোয়ারকে আমরা গ্রেপ্তার করি। এসব ডাকাতরা সংঘবদ্ধ থাকে। ডাকাতির অনেক গ্রুপ আছে। এই ঘটনা উদ্ধার করতে গিয়ে আমরা সেসব ডাকাতদলকেও চিহ্নিত করতে সক্ষম হয়েছি। অচিরেই আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব।

গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন ভালো আছেন বলেও জানান ডিএমপি কমিশনার।

এক প্রশ্নের জবাবে শেখ মো. সাজ্জাত আলী বলেন, গ্রেপ্তার ডাকাতরা পেশাদার ডাকাতদলের সদস্য। ২০১৭ সালেও তারা একটি স্বর্ণের দোকানে ডাকাতি করেছে। সেই ডাকাতির সূত্র ধরে এই ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি কমিশনারপেশাদার ডাকাতব্যবসায়ীকে গুলিশেখ মো. সাজ্জাত আলীস্বর্ণ লুটকারী
শেয়ারTweetPin

সর্বশেষ

হামলা বন্ধে আলোচনায় বসতে রাজি ইরান-যুক্তরাষ্ট্র, দোহায় বৈঠক

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু 

জুন ২৯, ২০২৬

জুনে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ

জুন ২৯, ২০২৬

শীর্ষ দুই গণমাধ্যম বন্ধের নির্দেশ উগান্ডা সেনাপ্রধানের

জুন ২৯, ২০২৬

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৭ দিনে ১ হাজার ৩০০ জনের বেশি মৃত্যু

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT