রাজনীতি

‘শহীদ হাদির হিপোক্রেসি ছিল না, এখন যারা অনুকরণ করছেন তাদের কিছু হয় না’

‘শহীদ হাদির হিপোক্রেসি ছিল না, এখন যারা অনুকরণ করছেন তাদের কিছু হয় না’

ওসমান হাদিকে নিয়ে কপটতার অভিযোগ তুলে কঠোর সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে আব্দুল কাদের অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে অনেকেই শহীদ ওসমান হাদীকে অনুকরণ করার চেষ্টা করছেন।

পোস্টে তিনি বলেন, শহীদ ওসমান হাদি যা বলতেন, যা করতেন; সেসবের মধ্যে কোনো কপটতা, কোনো হিপোক্রেসি ছিল না। অন্তর থেকে বলতেন, স্বকীয়তার চাপ ছিল সেসবের মধ্যে। কিন্ত বিশ্বাস করেন, আপনারা যারা নির্বাচন উপলক্ষে হাদি ভাইকে অনুকরণ করার চেষ্টা করতেছেন, আপনাদের কিচ্ছু হয় না; মেকিভাব-কৃত্রিমতা স্পষ্ট দৃশ্যমান।

তিনি আরও বলেন, হাদি ভাইয়ের কপাল খারাপ, নির্বাচনের আগেই শহীদ হয়েছেন, অবশ্য অনেকের কপাল খুলে দিয়েছেন। সবাই তার আবেগকে কাজে লাগিয়ে নিজ নিজ স্বার্থ হাসিল করে নিচ্ছেন, বিচারটা পাইয়ে দিচ্ছেন না, সেটা নিয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপও নাই তাদের!

আব্দুল কাদের বলেন হাদী ভাই’র শুভাকাঙ্ক্ষীরাও ওসব কপটাচারীর কৌশলের কাছে পরাজিত হয়ে যাচ্ছেন, সংকট পরবর্তীতে আসল রূপ দেখার পরে হয়তো আফসোস করবেন। কিন্ত তখন আর কিছুই করার থাকবে না।

বিষয়:আব্দুল কাদের ওসমান হাদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…