চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ন ০৭, নভেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রেস সচিব শফিকুল আলম

প্রেস সচিব শফিকুল আলম

নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা পতিত স্বৈরাচারের দোসর বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

আজ (শুক্রবার) সকালে নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, খুঁজে দেখেন তারা পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। কেউ হয়ত পূর্বাচলের প্লট পেয়েছেন, নয়তো তার কাছ থেকে কোনো মনিটরিং বেনিফিট পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আগে থেকেই মব ভায়োলেন্স ছিল। চব্বিশের জুলাইয়ের পরও কিছু মব ভায়োলেন্স হয়েছে, তা অস্বীকার করছি না। এটি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

সংস্কার ও সাংবাদিকতা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সাংবাদিকরা দিনরাত নিউজের পেছনে ছুটে প্রতিবেদন তৈরি করেন। দেশের প্রতিটি টেলিভিশন চ্যানেল আপনাদের সংগ্রহ করা ফুটেজ ব্যবহার করে। সেগুলো সারাবছর ইউটিউব ও ফেসবুকে প্রচারের মাধ্যমে আয় করে। অথচ সাংবাদিকদের কাজের কোনো স্বীকৃতি নেই, সম্মানিও দেয় না। শুধু আইডি কার্ড ধরিয়ে দিয়ে বলে ‘যাও, করে খাও’। এ নিয়ে সাংবাদিকদেরই সোচ্চার হওয়া উচিত।

তিনি আরও বলেন, যিনি আলী রিয়াজকে নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন, তিনি নিঃসন্দেহে মিথ্যাচার করেছেন। তার উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দেওয়া প্রেস রিলিজে সব বিষয় স্পষ্ট করা হয়েছে।

Reneta

শফিকুল আলম বলেন, অনেকেই টিভির টকশোতে যান এবং ডাহা মিথ্যা কথা বলেন। এমন মিথ্যা বললেই নাকি মার্কেট পাওয়া যায়! আবার মিথ্যা কথা বলছে জেনেও সেই ব্যক্তিকে ডেকে টকশো করানো হচ্ছে।

প্রতিটি টকশোতেই একই অবস্থা। মাইলস্টোন নিয়ে মিথ্যাচার দেখেছি। সেন্টমার্টিন নিয়ে এমন কোনো মিথ্যাচার নেই যা তারা করেনি। উপদেষ্টাদের নাগরিকত্ব নিয়েও মিথ্যাচার হচ্ছে। আর সেনাবাহিনীকে নিয়ে তো প্রতিদিনই হচ্ছে।

পরে সার্কিট হাউস চত্বরে আইটিএস নেত্রকোণার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নানা সংস্কারের দাবিতে প্রেস সচিব শফিকুল আলমের কাছে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা। প্রেস সচিব স্মারকলিপি সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন বলে তাদের আশ্বস্ত করেন।

মতবিনিময় শেষে শহরের মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন জুলাই স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শফিকুল আলম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় নির্বাচনপ্রেস সচিব শফিকুল আলমস্বৈরাচারের দোসর
শেয়ারTweetPin

সর্বশেষ

২২শে মার্চ একটি অজ্ঞাত স্থান থেকে নিমিৎজ-শ্রেণির বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ফ্লাইট ডেক থেকে একজন মার্কিন নৌসেনা একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছেন, ছবি: সংগৃহীত।

ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপাতে চান ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধ কবে শেষ, সময়সীমা দিতে নারাজ নেতানিয়াহু

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

তেলের দাম আরও ঊর্ধ্বমুখী

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে আইএলও সদস্যদেশগুলো

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT