চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটা আমাদেরই গল্প: পর্ব যত এগুচ্ছে, দর্শকের আগ্রহ ততই বাড়ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ন ০৯, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল পরিচালিত সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’র মাধ্যমে দীর্ঘদিন পর পারিবারিক আবেগ অনুভূতির নিয়ে নির্মিত সিরিয়াল নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এর প্রতিটি নতুন পর্ব ইউটিউবে মুক্তির সঙ্গে সঙ্গে দর্শকরা লুফে নিচ্ছেন।

এ কারণে রিলিজের ২৪ ঘণ্টার মধ্যে রেকর্ড পরিমাণ ভিউস হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে সিরিয়ালটির বিভিন্ন দৃশ্য ও সংলাপ নিয়মিত ভাইরাল হতে দেখা যাচ্ছে।

হাজার হাজার দর্শক সিরিয়ালটি সামির, মেহরিন, ফাহাদ, সায়রা, ফারহানা, ফাতিমা, আঞ্জুমান বেগম চরিত্রগুলো নিয়ে নানান ধরণের মন্তব্য করছেন।

মূলত সিরিয়ালটির গল্পে চরিত্রগুলোর অভিনয় এবং বাস্তবধর্মী সংলাপ দর্শকদের মনে দাগ কাটছে। পরিবারের টানাপড়েন, সম্পর্কের জটিলতা আর জীবনের বাস্তব চিত্র তুলে ধরার কারণে ‘এটা আমাদেরই গল্প’ ভিন্ন মাত্রা এনে দিয়েছে।

ঠিক এসব কারণে, সিরিয়ালটির পর্ব যত এগোচ্ছে, দর্শকও যেন ততটাই বাড়ছে। ইউটিউব ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে নাটকটির ভিউ সংখ্যা দ্রুত বাড়ছে, যা প্রমাণ করে এই গল্প আসলে সবারই পরিবার ও আশপাশের চিরচেনা গল্প।

‘এটা আমাদেরই গল্প’ মূল গল্পই হচ্ছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। নাটকটির সঙ্গে জড়িতরা জানান, দর্শক যেন নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ এখানে খুঁজে পান, সেটাই মূল চেষ্টা। এ কারণে এর ট্যাগ লাইন ‘পরিবারই শুরু, পরিবারই শেষ।’

Reneta

সিরিয়ালটির গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই-এর পর্দায় এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’র নতুন পর্ব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এটা আমাদেরই গল্পমুহাম্মদ মোস্তফা কামাল রাজলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টকহোমে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মার্চ ২৮, ২০২৬

ভিসা পেলেই যুক্তরাষ্ট্র ভ্রমণ নিশ্চিত নয়: দূতাবাস

মার্চ ২৮, ২০২৬

‘ভুয়া ডাক্তার তৈরির কারখানা’ বন্ধের হুঁশিয়ারি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মার্চ ২৮, ২০২৬
হরমুজ প্রণালী

হরমুজের তিন দ্বীপ দখলের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

মার্চ ২৮, ২০২৬

নাসিমার জীবন লড়াই থেমে গেল বাস ডুবির ঘটনায়

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT