এই বাজেট বাংলাদেশ বিরোধী বাজেট: মির্জা ফখরুল

বিরোধী নেতা মির্জা ফখরুলের সঙ্গে সাংবাদিক ও দলের নেতাদের সাক্ষাৎকারের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বাজেট বাংলাদেশ বিরোধী বাজেট। জনগণের সরকার না থাকলে যেটা হয় সেটার প্রতিফলন হয়েছে।
তিনি আজ বৃহস্পতিবার (৬ জুন) সাংবাদিকদের এই কথা বলেন।
তিনি বলেন, এটা লুটেরাদের বাজেট। লুটপাটের জন্যই নতুন করে পরিকল্পনা নেওয়া হয়েছে। আয়ের চেয়ে ব্যয় বেশি। ঘাটতি পূরণে সরকার বিদেশ থেকে লোন নেবে। ব্যায় মেটাতে জনগণের ওপরই চাপ পড়বে।
তিনি আরও বলেন, খাদ্যদ্রব্যের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। মানুষ আর পেরে উঠছে না।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







