চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলিতে প্রাণ গেল একই মাসে তিন ফুটবলারের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ন ২০, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
গুলিতে প্রাণ গেল একই মাসে তিন ফুটবলারের

গুলিতে প্রাণ গেল একই মাসে তিন ফুটবলারের

লাতিন আমেরিকায় শুধু ফুটবলের জন্যই নয়, মাদক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যও আলোচিত। দেশগুলোতে সন্ত্রাসীদের হাতে হত্যার বিষয়টি প্রায় প্রতিনিয়তই ঘটে। এবার লাতিনের দেশ ইকুয়েডরের একই মাসে গুলিতে প্রাণ গেছে তিন ফুটবলারে। যার মধ্য সবশেষ শুক্রবার মারা যান জোনাথান গঞ্জালেস। তার আগে ‍খুন হন মাইকেল ভ্যালেন্সিয়া এবং লিয়েন্দ্রো ইয়েপেজ।

৩১ বর্ষী গঞ্জালেস দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব দে জুলিও এফসির হয়ে খেলতেন। গঞ্জালেস লাতিন ফুটবলে ‘স্পিডি’ নামে পরিচিত। ১০ সেপ্টেম্বর খুন হন ভ্যালেন্সিয়া এবং ইয়েপেজ। দুজনে খেলতেন দ্বিতীয় বিভাগের দল এক্সাপ্রোমো কোস্টা এফসির হয়ে।

লাতিন গণমাধ্যমের খবর, ইকুয়েডরের উত্তরাঞ্চলীয় উপকূলীয় অঞ্চল এসমেরালদাসে একটি বাড়িতে ছিলেন গঞ্জালেস। সে বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চলালায়। ঘটনাস্থলে তিনি মারা যান, এসময় তার সাথে থাকা একজন গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান। এসমেরালদাসে হল ইকুয়েডরের একটি স্থান যেখান দিয়ে বিশ্বের সবচেয়ে বড় কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া ও পেরু মাদক পাচার করে। পথটি ব্যবহার করে বিশ্বের ৭০ শতাংশ কোকেন পাচার হয়।

চলতি মাসে ভ্যালেন্সিয়া এবং ইয়েপেজের উপরে হামলা হয়। ঘটনাস্থলে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান ইয়েপেজ। ভ্যালেন্সিয়াকে নেয়া হয় হাসপাতালে, চিকিৎসাধীন অবস্থায় দুদিন পরে তিনিও মারা যান।

ইকুয়েডরে মাদক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রতি বছরেই প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। দেশটিতে ২০২৩ সালে প্রাণ হারায় ৪৭ জন, গত বছর প্রাণ হারায় ৩৮ জন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইকুয়েডরইয়েপেজকলম্বিয়াগঞ্জালেসভ্যালেন্সিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না: তারেক রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ক্যাম্পের বাইরে থাকা ১ হাজার রোহিঙ্গা যৌথ বাহিনীর হাতে আটক

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ মামলায় ৩০ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত, পরদিনই মৃত্যু

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT