চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ‘জওয়ান’ দর্শনে বঞ্চিত দিল্লির দর্শক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ন ০৬, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

আর মাত্র ১দিন বাকি! এরপরই বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’। যাকে ঘিরেই এখন প্রত্যাশার পারদ তুঙ্গে শাহরুখ ভক্তদের মাঝে। তবে তারই মাঝে জানা গেল এক দুঃখের সংবাদ।

শোনা যাচ্ছে, মুক্তির প্রথম ক’দিন দিল্লির অধিকাংশ স্থানে দর্শক ও অনুরাগীরা দেখতে পাবেন না শাহরুখের ‘জওয়ান’। কেননা, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে চলতি বছরের জি-২০ সম্মেলন। আর এই সম্মেলনের নিরাপত্তার জন্য ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লির বেশির ভাগ জায়গাতেই থাকবে কড়াকড়ি।

শুধু তাই নয়, ভারতের রাজধানীর একাধিক এলাকায় যাতায়াতেও থাকছে বেশ কিছু বিধিনিষেধ। তার প্রভাব পড়তে চলেছে দিল্লির বেশির ভাগ প্রেক্ষাগৃহেও। ফলে ৭ সেপ্টেম্বর মুক্তি পেলেও সেই সপ্তাহে দিল্লিবাসীর পক্ষে ‘জওয়ান’ দেখতে প্রেক্ষাগৃহে যাতায়াত করতে পারার সম্ভাবনা খুব একটা নেই!

দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ সম্মেলন। যার ফলে বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ, শপিং মল। এমনকি, সুপ্রিম কোর্টও সাধারণ মানুষের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ভারত জুড়ে ‘জওয়ান’র অগ্রিম টিকেট বিক্রি হয়েছে ৬ লাখেরও বেশি। বক্স অফিস বিশ্লেষকেরা বলছেন, প্রথম দিন ভারতের বক্স অফিস থেকে ‘জওয়ান’-এর আয় ‘পাঠান’-কেও ছাড়িয়ে যাবে। ‘পাঠান’ প্রথম দিন আয় করেছিল ৫৭ কোটি রুপি। অন্যদিকে ধারণা করা হচ্ছে, ‘জওয়ান’ আয় করতে পারে ৬০ থেকে ৭০ কোটি রুপি।

হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই ছবি। এই প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের এই ছবিতে দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

Reneta

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Jui  Banner Campaign
ট্যাগ: কলেজজওয়ানদিল্লিদীপিকা পাড়ুকোনশপিং মলশাহরুখ খানস্কুল
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটক জমিয়েও ইতালির হার, সুপার এইটে ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: ‘মূলহোতা’ গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন সরকার শপথ না নিতেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বার্লিন থেকে সুখবর, বাংলাদেশি যে ছবি পেল কোটি টাকার অনুদান!

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT