বাংলাদেশ

জানুয়ারি জুড়ে থাকবে প্রবল কনকনে শীত

ধোঁয়ায় ঢাকা শহর, শীতের সকালে বাইসাইকেল চালাচ্ছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতের সকালে ধোঁয়ায় ঢাকা শহর, একজন ব্যক্তি বাইসাইকেল চালাচ্ছে, চারপাশে গাছের silhouette দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

জানুয়ারিতে কনকনে শীত আর কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের কয়েকটি জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা হাফিজুর রহমান চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে, জানুয়ারি মাসে কনকনে শীত কমার কোন সম্ভাবনা নেই। কিশোরগঞ্জ, নওগাঁ, পঞ্চগড় এবং কুড়িগ্রাম জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াস। তবে আজ সারাদিনে এই তাপমাত্রা পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশের কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

বিষয়:আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাস জানুয়ারি শীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…