১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, কোটা আন্দোলনে আহতদের দলমত ভেদে চিকিৎসার ক্ষেত্রে বৈষম্য হবে না।
শনিবার (২৭ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহিংসতায় আহতদের দেখতে যান কেন্দ্রীয় ১৪ দল নেতারা। সেখানে এই মন্তব্য করেন তিনি।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করে আমির হোসেন আমু বলেন, এ ধরনের সহিংসতা দেশকে পিছিয়ে দেয়। তাই এই ধরণের সহিংসতা থেকে সবার উচিত দূরে থাকা।








