বাংলাদেশ

একুশে ফেব্রুয়ারিতে জঙ্গি হামলার শঙ্কা ও নিরাপত্তা বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার ও পুলিশ কর্মকর্তাদের নিরাপত্তা বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা একুশে ফেব্রুয়ারিতে নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির তথ্য না থাকলেও জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার ১৯ ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার বলেন, ২০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ২১ ফেব্রুয়ারির আনুষ্ঠানিকতা শুরু হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে দুই ভাগে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি রাত ১২টার পর প্রথম ভাগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য ও বিদেশি কূটনৈতিকরা পুষ্পস্তবক অর্পন করবেন। পরে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পলাশী মোড় থেকে দোয়েল চত্ত্বর ও বইমেলার পুরো এলাকা সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, শহীদ মিনারের প্রত্যেকটি প্রবেশপথে আর্চওয়ে বসানো থাকবে। যারাই আসবেন আর্চওয়ের ভেতর দিয়ে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে হবে। শহীদ মিনারে ৪ স্তরে নিরারাপত্তাসহ ট্রাফিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। মোতায়েন থাকবে বোম ডিস্পোজাল, সোয়াত টিম, টহল দল, ড্রোন, সরাইবার পেট্রোলিং।

বিষয়:আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি জঙ্গি হামলা ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হুমকি নেই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…