বাংলাদেশ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোন টানাপোড়েন নেই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের বিষয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের বিষয়ে আলোচনা করছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোন ধরণের টানাপোড়েন চলছে না। ওটা শুধু মিডিয়াতে চলছে।

তিনি আজ মঙ্গলবার ১২ ডিসেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের সাথে বোয়িং কেনার কোন সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্র বোয়িংয়ের দাম কমিয়েছে। এটাই আমাদের লাভ। তবে আপাতত টাকা নেই। টাকা এলে কেনা হবে।

তিনি আরও বলেন, যারা সন্ত্রাসী, বাস-ট্রেনে আগুন দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। মানবাধিকারের ক্ষেত্রে বাংলাদেশ একটি আদর্শ দেশ। আমাদের দেশে মসজিদে, ক্লাবে, মলে আক্রমণে মারা যায় না।

বিষয়:আব্দুল মোমেন ডক্টর এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…