বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকারে কোন বাধা নেই বলে মন্তব্য করে ডেপুটি গর্ভনর মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, সাংবাদিকদের তথ্য প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকে বিশেষ সেল রয়েছে। গ্রাহক সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ব্যাংকের নীতিমালা সম্পর্কে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করার তাগিদ দেন।






