চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ অগাস্টের আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার কোনো কারণ নেই: তারেক রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ন ১০, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ৫ অগাস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই।

শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই। আমাদের মতপার্থক্য থাকবে; কিন্তু সেটা যেন কখনোই মতবিভেদ পর্যায়ে না যায়।

নতুন প্রজন্মের প্রত্যাশার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, তরুণরা পরিবর্তন ও আশার দিকে তাকিয়ে আছে। নতুন প্রজন্ম আশা দেখতে চাচ্ছে। আমরা বিশ্বাস করি, জাতিকে সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে পারব। আমাদের তরুণ সমাজের অনেক প্রতিভা রয়েছে। তাদের কাজ আমরা ফেসবুক বা টিকটকে দেখতে পাই। এই প্রতিভার জন্য কিছু নীতি নির্ধারণ করা প্রয়োজন। আমরা ভাবছি, কীভাবে তাদের ইনকাম নিশ্চিত করা যায়।

তারেক রহমান বলেন, আমি দেশে না থাকতে পারলেও সারাক্ষণ যোগাযোগ রেখেছি। সবার তথ্য রাখার চেষ্টা করেছি। গত ১৬ বছরে সাংবাদিকদের ওপর নির্যাতনের কথা আমি জানি। পাশপাশি আমার নেতাকর্মী এবং আমার মা নির্যাতনের শিকারের বড় উদাহরণ।

তিনি বলেন, যারা রাজনীতি করেন, তাদের প্রতি মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। সব প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলেও, রাজনীতিবিদরা যদি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেন, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে। যারা দেশে ছিলেন, তারা অবশ্যই রাজনৈতিক পরিস্থিতি আমার চেয়ে ভালো জানেন। তবে আমি একেবারেই কিছু জানি না এটি সত্য নয়। আমারও একটি ধারণা রয়েছে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। তবে এই মতপার্থক্য নিয়ে আমরা খোলাখুলি আলোচনা করতে পারি।

তিনি বলেন, “গত বছর সড়ক দুর্ঘটনায় প্রায় সাত হাজার মানুষ নিহত হয়েছেন, যা অস্বাভাবিক। কোনো বছর কম, কোনো বছর বেশি হলেও এমন ঘটনা কেন ঘটছে তা নিয়ে রাজনীতিবিদদের গভীরভাবে ভাবা উচিত।” এছাড়া দেশের পানি দূষণ নিয়ে কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, “একের পর এক নদী দূষণ হচ্ছে। এর সমাধান নিয়ে সংসদে এবং সেমিনারে আলোচনা হওয়া উচিত।”

Reneta

নারীদের নিরাপত্তা বিষয়ে এক নারী সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, শুধু নারীর নয়, নারী ও পুরুষ সবারই নিরাপত্তা প্রয়োজন। বেগম রোকেয়া নারী শিক্ষার জন্য আন্দোলন করেছিলেন, আর পরবর্তীতে মরহুমা বেগম খালেদা জিয়া নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি এনেছেন। আমরা ক্ষমতায় গেলে শিক্ষিত নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।

নিজের দীর্ঘ প্রবাসজীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, কিন্তু সারাক্ষণই মন দেশেই ছিল।” মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশে একটি ব্যতিক্রমী অনুরোধও জানান তারেক রহমান। এক সাংবাদিক তাকে ‘মাননীয়’ সম্বোধন করলে তিনি তাৎক্ষণিকভাবে বলেন, “দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫ অগাস্টতারেক রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের আশপাশে সামরিক শক্তি মোতায়েনের হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ৯, ২০২৬

এক দিনের ব্যবধানে কমে গেল স্বর্ণের দাম

এপ্রিল ৯, ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের নিন্দা

এপ্রিল ৯, ২০২৬

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ২৫৪ নিহত

এপ্রিল ৯, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে মেঘলা আকাশ, ভোর থেকে বৃষ্টি

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT