চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের কোথাও সারের সংকট নেই: খাদ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ন ২০, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন: দেশের কোথাও সারের সংকট নেই। তিনি বলেন, সারের সংকট আছে বলে মিথ্যা তথ্য রটিয়ে একটি গোষ্ঠী আতঙ্ক সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

সার নিয়ে অহেতুক অস্থিরতা তৈরি করলে কেউই রেহাই পাবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। খাদ্যমন্ত্রী বলেন, কৃষকরা সময় মত সার পাচ্ছেন এবং পর্যাপ্ত পরিমান সার মজুত আছে।

মন্ত্রী আজ সকালে নওগাঁর জেলার মহাদেবপুরে প্রস্তাবিত রাইস সাইলো নির্মাণের মাটি ভরাট কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘গত বছর থেকে এবার সারের বরাদ্দ এক টনও কমেনি, কিন্তু কমেছে চাষের জমির পরিমাণ।  এ অবস্থায় সার সংকট হওয়ার কোন সুযোগ নেই। সার নিয়ে প্যানিক সৃষ্টি করা হচ্ছে।’

মন্ত্রী বলেন, যাদের সার প্রয়োজন নেই, তারাও ডিলারের কাছে গিয়ে দীর্ঘ লাইন ধরে একটা ঝামেলা তৈরি করে অঘটন ঘটানোর চেষ্টা করছে। নওগাঁয় সারের সংকট যাতে না হয় সেজন্য অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে। দেশের কোথাও সারের কোন সংকট নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি জোর দিয়ে বলেন, সার, ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির সাথে কেউ অনিয়ম-দুর্নীতি করলে কোন ছাড় দেয়া হবে না। প্রয়োজনে জেল-জরিমানা, ডিলারশিপ বাতিলসহ সব ব্যবস্থা নেয়া হবে।

Reneta

নওগাঁয় প্রস্তাবিত অত্যাধুনিক রাইস সাইলো সম্পর্কে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে নওগাঁয় ১৫ একর জমিতে নির্মাণ করা হচ্ছে প্রায় ৪৮ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার একটি অত্যাধুনিক সাইলো। ইতোমধ্যেই এখানে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। সাইলোর নির্মাণ সম্পন্ন হলে নিরাপদ মজুতের পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন হবে। অনেকের কর্মসংস্থান হবে। সাইলোতে দু’বছর পর্যন্ত চাল মজুত রাখলেও বিবর্ণ ও গুণগত মান নষ্ট হবে না বলেও জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: খাদ্যমন্ত্রীসার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তুরস্কে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের সম্ভাবনা, সামরিক পদক্ষেপ বিবেচনায় ট্রাম্প

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের লোকসান হবে কত?

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটে আর কেউ হাত দিতে পারবে না: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৩, ২০২৬
নিহত মুহিত উদ্দিন সাগর ও মোহাম্মদ উসমান,  প্রতিনিধির পাঠানো ছবি.

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা স্বর্ণের দাম বাড়ল

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT