বাংলাদেশ

ভারতে চলমান উগ্রবাদ ঢাকতে বাংলাদেশে কোনো উগ্রবাদ চলছে না: তথ্য উপদেষ্টা

বাংলাদেশে উগ্রবাদ নেই, তথ্য উপদেষ্টা জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য উপদেষ্টা ও অন্যান্য কর্মকর্তারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ভারতে চলমান উগ্রবাদ ঢাকতে বাংলাদেশে উগ্রবাদ চলছে বলে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, রাজপথের পরাজিত শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শক্তি প্রদর্শনের মাধ্যমে দেশকে নিয়ে মিথ্যা ও গুজব ছড়াচ্ছে। এ থেকে দেশবাসীকে সচেতন হতে হবে।

শনিবার (১২ অক্টোবর) রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, যে আকাঙ্খা নিয়ে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা জীবন দিয়েছে, সেই আকাঙ্খাকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে অন্তর্বতী সরকার।

এরপর বিশ্ববিদ্যালয় মাঠে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

বিষয়:উপদেষ্টা নাহিদ ইসলাম টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…