খুলনা

এই সরকার ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই: জুনায়েদ সাকি

জুনায়েদ সাকি বক্তৃতা দিচ্ছেন, প্যানেল আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনায়েদ সাকি ও অন্য বক্তারা একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন, প্যানেল আলোচনা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই। কথিত ফ্যাসিস্টরা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছে। ভারতীয় গণমাধ্যম এর একটি অংশ এবং সরকারি দল নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের সহযোগিতা করে যাচ্ছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে খুলনা প্রেসক্লাবের আলহাজ্জ্ব লিয়াকত আলী অডিটোরিয়ামে রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবিতে কেমন বাংলাদেশ চাই শীর্ষক গণসংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা গণসংহতি আন্দোলন আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু। খুলনা মহানগর, জেলা ও থানার নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকল অনতিবিলম্বে চালু করতে হবে।

বিষয়:গণসংহতি আন্দোলনগণসংহতি আন্দোলন খুলনা জেলাজুনায়েদ সাকি
প্রতিবেদক

দানিয়েল সুজিত বোস

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…