রাজনীতি

দেশকে অরাজকতায় ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে: জাহিদ হোসেন

জাহিদ হোসেন দেশকে অরাজকতায় ঠেলে দেওয়ার অপচেষ্টা নিয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন অভিযোগ করেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির মাধ্যমে একটি মহল দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

শুক্রবার ১৯ সেপ্টেম্বর সকালে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে ফার্মাসিটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশনের সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।

এ সময় তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। এর মাধ্যমে পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ সুগম করা হচ্ছে।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, জনগণের মতামতের ওপরে আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্রমূলক এজেন্ডা চাপিয়ে দিয়ে কেউ পার পাবে না।

তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, এই ষড়যন্ত্রের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে আন্দোলন করছে। এই প্রক্রিয়ায় সংসদ সদস্য নির্বাচিত হন ভোটের শতকরা হারের ভিত্তিতে, সরাসরি নয়। বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে আসছে, তাদের মতে এটি একটি গণবিচ্ছিন্ন পন্থা।

বিষয়:ডা. এ জেড এম জাহিদ হোসেন নির্বাচন পিআর পদ্ধতি বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…