দেশ অস্থির করার জন্য ষড়যন্ত্র আছে: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, পেছনে মাইক্রোফোন ও ফুলের সাজসজ্জা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, শকে আনস্টেবল করার জন্য ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ হচ্ছে, এ সমস্ত নানামুখী আনরেস্ট (অস্থিরতা) তৈরীর প্রক্রিয়া। গত আলোচনার পরে আনেকগুলো বিষয়ে ঘটেছে, কারো কারো বিশ্লেষণ হচ্ছে।
রোববার (১৮ মে) সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় তিনি এই মন্তব্য করেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রীয়াজ বলেছেন, জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে। তবে শুধু কমিশন নয় ঐকমত্য তৈরিতে সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর দায়িত্ব রয়েছে।
তিনি জানান, কমিশন আশা করছে, ২-১ দিনের মধ্যে প্রথম পর্বের আলোচনা শেষ হবে। রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতে ইসলামীর ১১ সদস্যদের প্রতিনিধি দল অংশ নেয়।
জামায়াতের নায়েবে আমীর বলেন, আমরা এ ধরনের ষড়যন্ত্রের নিন্দা করছি। সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন আরো দৃঢ়তা ও দক্ষতার সাথে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মনে করে দেশ গঠনের সব ইতিবাচক সিদ্ধান্তে তারা একমত। দল নয় দেশ ও জাতির স্বার্থে সংস্কার চায় জামায়াতে ইসলামী।






