রাজনীতি

সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রিজভী

রিজভী অভিযোগ করছেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‎অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনও সংশয় রয়েছে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছি। প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনও রয়ে গেছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করবে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি কি জানতে চেয়েছি।

রোববার ৩১ আগস্ট দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, বর্তমান নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচন করতে পারবে, সেই প্রত্যাশা করছি।

‎‎পিআর পদ্ধতি নিয়ে রিজভী বলেন, রাজনৈতিক দলগুলোর নানা বক্তব্য থাকতে পারে। আমরা পিআর পদ্ধতির চ্যালেঞ্জ নানা সময়ে তুলে ধরেছি।

তিনি বলেন, আরপিও এবং সীমানা পুনঃনির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। প্রবাসীদের ভোটের ব্যাপারে কথা হয়েছে।

বিষয়:অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নির্বাচন কমিশন পিআর পদ্ধতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…