চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে।তবে সেটা পারবে না। কারণ আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের ধৈর্য্য ধরতে হবে।

তিনি বলেন, কিছু মানুষ আছে ভুল বুঝানোর চেষ্টা করে যে বিএনপি সংস্কার চায় না। আর সব দল মতের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চায় বিএনপি।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

দেশের অর্থনীতি ও রাজনৈতিক ভঙ্গুর অবস্থায় আছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা। আর নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই।

মির্জা ফখরুল বলেন, ১৬ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। ৭০০ জন গুম হয়েছে। নিহত হয়েছে ২০ হাজারের মতো সবমিলিয়ে। আওয়ামী সরকারের ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি‌। নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি। এটা যাতে নষ্ট না হয়ে যায়।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো না রাজনৈতিক অবস্থান ভঙ্গুর। আমরা সংস্কার চাই না এটা ভুল। আমরা সংস্কার ও চাই দ্রুত নির্বাচনও চাই। কারণ নির্বাচন হলে সকল সংকট কেটে যাবে। আমরা ঐক্যবদ্ধ জাতীয় সরকার গড়তে চাই। সেই উদ্দেশ্যে আমরা অন্তর্বর্তী সরকারেই সমর্থন করছি।

Reneta

এ বি পার্টির প্রথম কাউন্সিলে আগামী তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু আর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর প্রথম জাতীয় কাউন্সিল করেছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা সম্মেলন উদ্বোধন করেন। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঐক্য অটুট রাখার কথা তুলে ধরেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT