চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ন ২৫, জুন ২০২২
বিনোদন
A A

খুলে গেল স্বপ্নের দুয়ার। বাধা-বিপত্তি উপেক্ষা করে পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে অবসান হলো দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের অপেক্ষার। সেতু উদ্বোধন ঘিরে এদিন দুই প্রান্তের মানুষের উচ্ছ্বাস দেখার মতো! সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই উচ্ছ্বাস দৃশ্যমান।

সাধারণ মানুষের পাশাপাশি পদ্মা সেতুর উদ্বোধনে শোবিজ অঙ্গনের মানুষেরাও এই আনন্দে সামিল হচ্ছেন। এরমাঝেই এলো এক ঝাঁক গুণী ও তারকা শিল্পীর কণ্ঠে পদ্মা সেতু নিয়ে থিম সং।

‘তুমি অবিচল দৃঢ় প্রতিজ্ঞ তুমি ধূমকেতু, বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিলে পদ্মা সেতু, পেরিয়ে সকল অপশক্তি শত সহস্র বাধা, পদ্মা সেতু মাথা উঁচু করা আত্মমর্যাদা।’- এমন কথার পুরো গানে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালির আত্মমর্যাদা, পদ্মা সেতুর অপরুপ সৌন্দর্যের কথা।

সেতু মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে তৈরি এই গানটি লিখেছেন গীতিকার কবির বকুল। সুর করেছেন কিশোর দাশ। আর এটি নির্মাণ করছেন কামরুল হাসান ইমরান।

গানটিতে কণ্ঠ দিয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, মমতাজ, কণা, কিশোর দাশ, ইমরান ও নিশীতা বড়ুয়া।

গানটি নিয়ে কুমার বিশ্বজিৎ বলেন, ‘স্রষ্টার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমাদের প্রধানমন্ত্রীর কাছেও কৃতজ্ঞ, আমাদের এমন একটি গৌরব ও মর্যাদা এনে দেয়ার জন্য।’ বাপ্পা মজুমদার বলেন, ‘স্বপ্নটাকে চোখের সামনে দেখে এক আনন্দ লাগল, কী বলব! এ এক বিস্ময়। আমরা সবাই খুব খুশি।’

Reneta

পদ্মা সেতুর থিম সং:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরানকণাকিশোরকুমার বিশ্বজিৎগানথিম সংনিশীতা বড়ুয়াপদ্মা সেতুবাপ্পা মজুমদারমমতাজরফিকুল আলমরেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনসাবিনা ইয়াসমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT