চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৫ সালে প্রবেশ করল পৃথিবী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ পূর্বাহ্ণ ০১, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
নতুন বছর ২০২৫ এর জন্য শহরে উচ্ছ্বাস ও আতশবাজি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘড়ির কাঁটায় ১২টা পার হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি) ইংরেজি নববর্ষ ২০২৫ উদযাপিত হচ্ছে বিশ্বজুড়ে। নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন দেশ নানা আয়োজন করেছে। আতশবাজি, আলো ঝলমলে উৎসব এবং সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববাসী ২০২৫ সালে যাত্রা শুরু করেছে। বাংলাদেশেও খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে ব্যাপক উৎসবের আয়োজন করা হয়েছে।

লন্ডনের বিগ বেনের ঘড়ির ঘণ্টাধ্বনি, নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বল ড্রপিং ইভেন্ট এবং সিডনির অপেরা হাউসের রঙিন আলোর ঝলকানি বিশ্ববাসীর নজর কেড়েছে। জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী মন্দিরে প্রার্থনা এবং চীনের বেইজিংয়ে লণ্ঠন উৎসবের আয়োজন করা হয়। বিশ্বনেতারা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। দুবাইয়ের বুর্জ খলিফায় অত্যাধুনিক লেজার ও আতশবাজির শো চোখ ধাঁধানো পরিবেশ সৃষ্টি করে।

বিশ্বে সবার আগে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। নববর্ষ উদযাপনকারী প্রথম এই দেশটি সবার আগে নতুন বছরে পদার্পণ করেছে।

Banglabid

২০২৫ সালের নতুন সূর্যোদয়ের সাথে বিশ্ববাসী নতুন করে সব শুরু করার আশা করছে। মানুষ পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন পথচলা শুরু করবে। অনেকে ব্যক্তিগত ও পেশাগত জীবনে নতুন লক্ষ্য স্থির করেছেন। সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় সবাই নতুন বছরটিকে ইতিবাচক পরিবর্তনের বছর হিসেবে দেখছেন।

রোমান নববর্ষের উদযাপন এক সময় পাশ্চাত্যের অন্যতম পুরোনো একটি উৎসব ছিল– যা ৪৫ খ্রিস্টপূর্বাব্দে চালু হয়। ওই উৎসব নানা প্রতীকী বিষয় দিয়ে পূর্ণ ছিল এবং একে রোমান সাম্রাজ্যের অধিবাসীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে দেখা হতো। দেবতা জানুসের নামানুসারে জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে আর এই উৎসবের মধ্য দিয়ে পুরোনো এবং নতুনের মধ্যে মেলবন্ধন রচনা করেছিলেন বলে পৌরাণিক আখ্যানে উল্লেখ রয়েছে।

এই বর্ষপঞ্জি চাঁদের বছর ধরে পালন করা হতো এবং এটি প্রায় ১,৬০০ বছর ধরে চলেছিল। তারপর, গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রচলন করেন (১৫৮২ সালে) পোপ গ্রেগরি ত্রয়োদশ। নববর্ষের দিনটি ক্যালেন্ডার বছরের প্রথম দিন বা পহেলা জানুয়ারি। বেশিরভাগ সৌর ক্যালেন্ডার (যেমন গ্রেগরিয়ান ও জুলিয়ান) উত্তরের শীতকালীন অয়নকালে (সাধারণত ২১ ডিসেম্বর) বা তার কাছাকাছি সময়ে নিয়মিতভাবে বছর শুরু করে থাকে।

Reneta

রোমানরা বিশ্বাস করত যে, নতুন বছরের জন্য নতুন প্রতিশ্রুতি দিয়ে মানুষ আগের বছরের ভুল-ত্রুটি পেছনে ফেলে একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য আত্মনিয়োগ করবে। রোমান নববর্ষ উদযাপনের সময় মোমবাতি জ্বালানো এবং নানা সবুজ বস্তুসামগ্রী দিয়ে ঘর সাজানো হতো। এর মাধ্যমে নতুন আশা এবং পুরাতন আকাঙ্ক্ষার নবায়ন করা হতো।

বেশিরভাগ দেশ এখন গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে তাদের নাগরিক ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করছে। এই ক্যালেন্ডার অনুসারে, ১ জানুয়ারি বিশ্বের বেশিরভাগ স্থানেই সরকারি ছুটি পালিত হয় এবং নববর্ষের আগের দিন মধ্যরাতে দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৫ সালইংরেজি নববর্ষ ২০২৫নববর্ষ ২০২৫
শেয়ারTweetPin

সর্বশেষ

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬

২২৮ রানের বোঝা চাপিয়ে দিলো বাংলাদেশ, অস্ট্রেলিয়া পারবে তো সামলাতে?

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT