মেক্সিকান শহর কুয়ের্নাভাকার রাস্তায় গাড়ি দুর্ঘটনার শিকার হওয়ার পর গুরুতর আহত অবস্থায় সেলফি তুলেছেন ২ জন নারী। রাস্তায় থাকা মানুষ তাদের এমন কাণ্ড দেখে হতবাক হয়ে যান।
এনডিটিভি জানিয়েছে, গত শনিবার ১৮ মে মেক্সিকান শহরের কুয়ের্নাভাকার লোমাস দেল মিরাডোর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ওই ২ নারীকে বহনকারী গাড়িটি উল্টে যায়। তখন তারাসহ মোট ৫ জন নারী গাড়িতে ছিলেন।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, তারা ফুটপাতে বসে আছে। একাধিক আঘাতে তাদের শরীর থেকে রক্তপাত হচ্ছে। তারপরেও গাড়ির পাশে সেলফি তুলছিলেন। গাড়ির অন্য যাত্রীরা তখন অ্যাম্বুলেন্স আসার জন্য অপেক্ষা করছিলেন।
তাদের গাড়িটি জানালা ভেঙে রাস্তার মাঝখানে গড়িয়ে পড়তে দেখা যায়। সন্দেহ করা হচ্ছে তারা সবাই অ্যালকোহলের প্রভাবে ছিলেন। একটি ভিডিওতে দেখা গেছে যে একজন মহিলা হাঁটতে পারছেন না। তিনি একজন পুলিশ সদস্যের কাছ থেকে সহায়তা নিচ্ছেন।
ওই ২ নারীর এমন কাণ্ডে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য করছেন অনেকেই গাড়ি দুর্ঘটনার বিশদ বিবরণ এখনও অস্পষ্ট এবং মেক্সিকান কর্তৃপক্ষ দুর্ঘটনাটি তদন্ত করছে।







