চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আবু তাহের

অনিন্দিতা সরকার প্রথা অনিন্দিতা সরকার প্রথা
৩:৫৮ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
অধ্যাপক ড. আবু তাহের

অধ্যাপক ড. আবু তাহের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯ তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবু তাহের। মঙ্গলবার ১৯ মার্চ রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অধ্যাপক আবু তাহেরকে সাময়িক সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে ডেপুটেশনে কর্মরত এবং বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১২(২) ধারা অনুযায়ী, আগামী সকাল থেকে থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হবে।

২০২০ সালের ৩ সেপ্টেম্বর ইউজিসিতে ডেপুটেশনে যোগদান করেন ড. আবু তাহের। এর আগে তিনি অধ্যাপক চবি ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া, লিয়েনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশনে ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জীবন বীমা কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন ড. শিরীণ আখতার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

Reneta

তিনি দায়িত্বে থাকাকালীন সময় চবি প্রশাসনের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, ভর্তিবানিজ্যসহ ইত্যাদি নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে।

গতবছর ৭ সেপ্টেম্বর শাটল ট্রেনের দুর্ঘটনায় ক্ষুব্ধ ও আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ভাঙচুর করে। এরপর থেকেই ড. শিরীণ আখতারের দায়িত্ব প্রশ্নবিদ্ধ হতে থাকে।

পরে বাংলা ও আইন বিভাগের নিয়মবহির্ভূত নিয়োগ নিয়ে ১৮ ডিসেম্বর উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষক সমিতি।

৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর এ সকল নিয়োগ স্থগিত করার জন্য চিঠি পাঠালেও এরপরও ১৬ ফেব্রুয়ারী সংবাদ সম্মেলনে প্রশাসন থেকে দাবি করা হয়, এই নিয়োগ পুরোপুরি নিয়মের অন্তর্গত।

নানা বিতর্কের মধ্যে দিয়ে দায়িত্বপালনের মেয়াদ শেষ হলো সাবেক উপাচার্য ড. শিরীণ আখতার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক ড. আবু তাহেরউপাচার্যচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় গ্যাস সংকটে ভোগান্তিতে এলাকাবাসী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT