চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইওয়ানে চীনের সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক
A A
নৌবাহিনী যুদ্ধজাহাজ সমুদ্রে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছর যখন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া বিপুল সংখ্যক সৈন্য নিয়ে যৌথ মহড়া শুরু করে তখন তারা চীনের ক্রমবর্ধমান সামরিক উচ্চাকাঙ্ক্ষা মোকাবেলায় মিত্রদের প্রতিরক্ষা সহযোগিতা গভীর করার বিষয়ে আলোকপাত করে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিকল্পনাকারীরা তাইওয়ানের ওপর সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা আগস্টে মহড়া শেষ হওয়ার পরে অস্ট্রেলিয়ায় সামরিক সরঞ্জাম মজুদ বাড়াতে কাজ করছে। 

রয়টার্স জানিয়েছে, স্বায়ত্তশাসিত দ্বীপটিকে চীন তার নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ক্রমবর্ধমানভাবে উদ্বিগ্ন যে, আগামী বছরগুলোতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সামরিক বাহিনীকে তাইওয়ান দখল করার নির্দেশ দিতে পারেন। তাই মার্কিন সামরিক বাহিনী এখন চীনের সামরিক প্রস্তুতির প্রতি কঠোর নজর রাখছে এবং গুরুত্বপূর্ণ এলাকায় নিজেদের অবস্থান নিশ্চিত করতে চাচ্ছে। অস্ট্রেলিয়া সেরকমই একটি জায়গা।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার বান্দিয়ানার গুদামঘরে মজুদ করা মার্কিন সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে প্রায় ৩৩০টি যানবাহন ও ট্রেলার এবং ১৩০টি কন্টেইনার। এই পরিমাণ সরঞ্জাম যুদ্ধ ক্ষেত্রে ৫০০ বা তারও বেশি সৈন্য রয়েছে এমন তিনটি দলকে সরবরাহ করার জন্য যথেষ্ট। এগুলো আক্রমণ বা যুদ্ধের জন্য বেশ প্রয়োজনীয় উপাদান।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ সেনা কমান্ডার আর্মি জেনারেল চার্লস ফ্লিন বলেছেন, আমরা এইরকম কিছু আরও বেশি করে করতে চাইছি। এই অঞ্চলে আরও বেশ কয়েকটি দেশ রয়েছে যেখানে আমাদের ইতিমধ্যেই এরকম কিছু করার জন্য চুক্তি হয়েছে।

দুই ডজনেরও বেশি বর্তমান এবং সাবেক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সরবরাহ তাইওয়ানের ওপর যে কোনও সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুর্বলতাগুলোর মধ্যে একটি। তাইওয়ানে আক্রমণ শুরু করলে যুক্তরাষ্ট্র সহজেই কোন সামরিক সরবরাহ পাঠাতে পারবে না। কারণ পথিমধ্যেই চীন মার্কিন জাহাজে বোমা ফেলার চেষ্টা করবে। মার্কিন বিমান ও নৌ শক্তিকে পঙ্গু করে দিবে বা যুদ্ধজাহাজের বহর ডুবিয়ে দিবে। এর জন্যই যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াসহ আশেপাশের অঞ্চলে তার সামরিক সরবরাহ কেন্দ্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

Reneta

দেশটির সামরিক পণ্য সরবরাহকারী সংস্থা ইউএস ট্রান্সপোর্টেশন কমান্ড (ট্রান্সকম) রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীকে ৬৬০ মিলিয়ন পাউন্ডেরও বেশি সরঞ্জাম এবং ২ মিলিয়ন রাউন্ডেরও বেশি কামান পাঠিয়েছে। তবে মার্কিন কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা বলেছেন, চীনের উপকূল থেকে প্রায় ১০০ মাইল দূরে তাইওয়ানকে এভাবে সমর্থন করা তাদের জন্য অনেক বেশি কঠিন হবে।

দুর্বলতা মোকাবেলা করার জন্য, মার্কিন সামরিক বাহিনী অস্ট্রেলিয়ার মতো জায়গাগুলোকে সরঞ্জাম মজুদ করার জন্য ব্যবহার করছে। এমনকি ফিলিপিন্স, জাপান এবং প্রশান্ত মহাসাগরের অন্যান্য অংশীদারদের সাথে এই ব্যাপারে কথা বলেছে।

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপের কথা না বললেও জো বাইডেন বলেছেন, তিনি দ্বীপটি রক্ষার জন্য মার্কিন সেনা মোতায়েন করবেন। অন্যদিকে শি তার সামরিক বাহিনীকে ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। কিন্তু অনেক বিশ্লেষক এটিকে আক্রমণের সময়সীমার পরিবর্তে তার সামরিক বাহিনীকে শক্তিশালী করার প্রচেষ্টা হিসেবে দেখছেন।

পেন্টাগনের শীর্ষ লজিস্টিক কর্মকর্তাদের একজন রিয়ার অ্যাডমিরাল ডিওন ইংলিশ বলেছেন, দক্ষতার জন্য পরিকল্পনা করার পরিবর্তে, আপনাকে সম্ভবত কার্যকারিতার জন্য পরিকল্পনা করতে হবে এবং ঠিক সময়ে যুদ্ধ ক্ষেত্রে পৌছাতে হবে। রয়টার্সের বিশ্লেষণে দেখা গেছে, মার্কিন সামরিক বাহিনী ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত এশিয়ায় সরঞ্জাম ও জ্বালানি সরবরাহের উন্নতির জন্য আড়াই বিলিয়ন ডলার চাওয়ার পরিকল্পনা করছে। এতে ভালোভাবেই বোঝা যাচ্ছে যে, যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সমর্থন জানাতে নিজেদের আগে থেকেই গুছিয়ে নিচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আক্রমণচীনতাইওয়ানযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT