চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়াকে আবারও আরব লীগের সদস্য করার যুক্তরাষ্ট্রের সমালোচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ০৯, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সিরিয়াকে আবারও আরব লীগের সদস্য করার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশটির নৃশংস গৃহযুদ্ধের পর এ ধরনের স্বাভাবিকতার যোগ্যতা রাখেন না।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল সোমবার সাংবাদিকদের বলেছেন, আমরা বিশ্বাস করি না যে, সিরিয়া এ সময়ে আরব লীগে পুনরায় প্রবেশের যোগ্যতা রাখে।

তিনি আরো বলেছেন, আসাদ সরকারের সাথে আমরা আমাদের সম্পর্ক স্বাভাবিক করব না এবং মিত্রদেরও তা করতে সহায়তা করব না।

উল্লেখ্য, মিসরের রাজধানী কায়রোতে রোববার আরব লীগের সদরদপ্তরে সংস্থাটির পররাষ্ট্র মন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠকে সিরিয়াকে পুনরায় সদস্য করার সিদ্ধান্ত নেয়া হয়।

সিরিয়ায় ২০১১ সালের নভেম্বরে শান্তিপূর্ণ বিক্ষোভের পর সরকারের দমন পীড়ন ও অভিযানের কারণে আরব লীগ সংস্থা থেকে দামেস্ককে বহিস্কার করা হয়। ওই বছরের প্রথম দিকে শুরু হওয়া এ বিক্ষোভ দেশটিতে গৃহযুদ্ধে রূপ নেয়। এ যুদ্ধে পাঁচ লাখেরও বেশি লোক নিহত এবং লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর প্রথম দিকে কয়েকটি আরব দেশ সিরিয়ার সাথে সম্পর্ক  ছিন্ন করে। এছাড়া সৌদি আরব ও কাতার সিরিয়ার বিরোধীদের সমর্থন করে।

Reneta

প্রেসিডেন্ট আসাদ সর্বশেষ ২০১০ সালে আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন।

আবুল ঘেইত এক সংবাদ সম্মেলনে বলেছেন, স্বাগতিক দেশ সৌদি আরবের আমন্ত্রণে আগামী ১৯ মে আরবলীগের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসাদকে স্বাগত জানানো হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, এটি আসাদের কূটনৈতিক বিজয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাশার আল-আসাদযুক্তরাষ্ট্রসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT