চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ২৫, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা আশ্রয়ের আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এমন সর্বোচ্চ ২ লাখ বিদেশির ব্যবসা ও পর্যটন ভিসা বাতিলের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে একসঙ্গে এত বিপুলসংখ্যক ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন হতে পারে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি ও দুই মার্কিন কর্মকর্তার বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ কার্যক্রমে পররাষ্ট্র দপ্তর ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।

পরিকল্পনার আওতায় ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে দেওয়া বি-১ ও বি-২ ভিসাধারীদের লক্ষ্য করা হচ্ছে। ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর যারা আশ্রয়ের আবেদন করেছেন বা বর্তমানে আশ্রয় চাইছেন, তাদের ভিসা বাতিল করা হতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, স্বল্পমেয়াদি ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করা বিদেশিদের অ-অভিবাসী ভিসা শনাক্ত ও বাতিল করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে সমন্বয় করছে পররাষ্ট্র দপ্তর।

তবে ভিসা বাতিলের অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা নয়। এপি জানিয়েছে, যাদের আশ্রয়ের আবেদন এখনো পর্যালোচনার অধীনে রয়েছে, তাদের অধিকাংশকে ভিন্ন একটি অভিবাসন শ্রেণিতে স্থানান্তর করা হতে পারে। ফলে আশ্রয় মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পর্যটক বা ব্যবসায়ী হিসেবে যুক্তরাষ্ট্রে থাকার সুবিধা আর থাকবে না।

এদিকে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপসচিব ক্রিস্টোফার ল্যান্ডাও পর্যটন ও ব্যবসায়িক ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের সমালোচনা করেন।

তিনি বলেন, ভুয়া আশ্রয়ের আবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের মানুষ ও বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বিরক্ত। অভিবাসন আইন এড়িয়ে যাওয়ার পথ হিসেবে আশ্রয় ব্যবস্থাকে ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন ও ভিসা নীতিতে ধারাবাহিকভাবে কঠোরতা বাড়ানো হয়েছে। ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম সম্পর্কে আরও তথ্য দিতে বলা হয়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যয়বহুল বন্ড জমা দেওয়ার নিয়ম চালু হয়েছে এবং কয়েকটি দেশের নাগরিকদের ভিসা দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসে প্রায় ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করা হয়েছে। এসব বাতিলের মধ্যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ধর্ষণ ও ডাকাতির মতো অপরাধে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত ব্যক্তিরাও রয়েছেন। মধ্যপ্রাচ্যসংক্রান্ত মার্কিন নীতির প্রকাশ্য সমালোচনা করা কিছু ব্যক্তির ভিসাও বাতিল করা হয়েছে।

নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও আশ্রয় নীতিতে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান আরও স্পষ্ট হবে। একই সঙ্গে বিপুলসংখ্যক আশ্রয়প্রার্থীর ওপর এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পভিসা বাতিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

পরবর্তী

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

পরবর্তী

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বশেষ

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT