মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় অর্ধশত যাত্রী নিয়ে পিকনিকের ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ২ শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ দু’জন। তবে বৃষ্টি ও নদীতে তীব্র স্রোত থাকায় রাতে উদ্ধারকাজ স্থগিত করে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা সেতু ও আশপাশের এলাকা ঘুরে ফেরার পথে পদ্মার শাখা নদীতে অন্ধকারে দেখতে না পেয়ে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।






