বরিশালের সাতলা গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ১৮ মাস বয়সী একজন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল (১০ সেপ্টেম্বর) রোববার সন্ধ্যা ৭টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা গ্রামের একটি পুকুরে পড়ে যায় শিশুটি।
পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সাতলা গ্রামের মোঃ আমিনুল ইসলামের তুবা নামের কন্যা শিশু একই গ্রামে তার নানা মঞ্জু সিকদারের বাড়িতে বেড়াতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে প্রাণ হারায়।
পড়ে বাড়ির লোকজন পুকুর থেকে শিশুটির মৃত দেহ উদ্ধার করে। এদিকে শিশুটির এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকা জুড়ে শোকের মাতম বইছে।








