চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামনে মানুষ পেয়েও কিছু না করে জঙ্গলে ফিরে গেল বাঘ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ন ১১, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

বাঘের কবল থেকে রক্ষা পাওয়ার মতো অভাবনীয় এবং বিরল ঘঠনা ঘটেছে ভারতে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এমন বিরল ঘটনার ভিডিও দেখে শিউড়ে উঠেছেন অনেকেই। অনেকেই ভাবছেন, সে হয়তো পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের উত্তরাখন্ডের পাহাড়ে ভয়াবহ শিতের ভোরবেলায় পাহাড়ের রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন ব্যক্তি। আর সেখানেই ঝোপের মধ্যে থেকে হাজির হয় বাঘ। কিন্তু ভাগ্যের জোরেই হোক বা অন্য কোন কারণেই হোক, বাঘ ওই ব্যক্তির দিকে ফিরেও না তাকিয়ে লাফ দিয়ে চলে যায় তার সামনে থেকে। ওই ব্যক্তি এরপর ছুটে গিয়ে পাশের একটি দোকানের লোকজনকে জানান। তারাও বেরিয়ে আসেন, দেখতে যান বাঘটিকে। কিন্তু ততক্ষণে বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে।

এর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে এই ঘটনার ভিডিও। কেউ বলেছেন, এই বাঘটির মাপ দেখে মনে হয়েছে এটি নিতান্তই শিশু এবং কেবল জঙ্গলেই শিকার ধরতে সক্ষম। ফলে মানুষকে ঘাঁটানোর কোন ইচ্ছা এর নেই। কেউ আবার বলেছেন, যেহেতু হাওয়া বিপরীত দিক থেকে বইছিল, সেহেতু বাঘটি টের পায়নি সামনে মানুষ আছে। এটি যারপরনাই ভয় পেয়েছিল ওই লোকটিকে দেখে। ফলে হতভম্ব হয়ে চম্পট দেয়।

উত্তর ভারতের এই এলাকাটি এক সময়ে বাঘের বেশ কুখ্যাত ছিল। বিখ্যাত বাঘশিকারি এবং পরিবেশ সংরক্ষণবিদ জিম করবেট দীর্ঘ দিন এই এলাকায় সাধারণ মানুষের রক্ষায় শিকার করেছেন। তবে সম্প্রতি বাঘের আক্রমণে প্রাণ যাওয়ার মতো ঘটনা কমে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উত্তরাখন্ডবাঘবাঘশিকারিবাঘের আক্রমণভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিয়েতনামে বড় হার সঙ্গী করে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

মার্চ ২৬, ২০২৬

থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মার্চ ২৬, ২০২৬
ছবি: এআই।

বিয়ের আগে যেসব প্রশ্ন জানা জরুরি, সহজ হবে সঠিক সিদ্ধান্ত

মার্চ ২৬, ২০২৬

সিনেমা না দেখেও আমিরের মুখে ‘ধুরন্ধর ২’-এর প্রশংসা!

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT