এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড বর্তমানে টক অফ দ্যা কান্ট্রি। তার মৃত্যুর কারণ ও মৃতদেহ খুজে পাওয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইতোমধ্যে তার মৃ্ত্যু নিয়ে উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। তথ্যগুলো যেকোন থ্রিলার সিনেমার গল্পকেও হার মানায়।তদন্তে বেরিয়ে আসছে অনেকগুলো রহস্যময় চরিত্র। সাথে আলোচিত হচ্ছে স্বর্ণ চোরাচালানসহ নানা চাঞ্চল্যকর তথ্য।







