চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় রেমিটেন্স যোদ্ধার স্বপ্নভঙ্গের গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

একজন রেমিটেন্স যোদ্ধার স্বপ্ন ভঙ্গের গল্প ও অজানা ভবিষ্যৎ নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘আনপ্লাগড’। এটি নির্মাণ করছেন শেখ আল মামুন। কোরিয়ান ফিল্ম কাউন্সিলের সহযোগিতায় সিনেমাটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন এই সিনেমার সহ-প্রযোজক সাইফুল জার্নাল।

তিনি বলেন, কোরিয়ান ফিল্ম কাউন্সিল থেকে এই সিনেমাটির চিত্রনাট্য ‘ইন্ডিপেডেন্ট আর্ট ফিল্ম প্রোডাকশন’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। তাদের অর্থায়নেই সিনেমাটি নির্মিত হচ্ছে।

জার্নাল জানান, ‘আনপ্লাগড’ সিনেমার শুটিং শুরু হয়েছে আগেই। ইতোমধ্যে সিনেমাটির ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। অক্টোবরের মধ্যে পুরো কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

সিনেমাটি বিভিন্ন আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নেবে বলে জানান সাইফুল জার্নাল। ‘আনপ্লাগড’ শেখ আল মামুনের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র হলেও এর আগে তিনি শ্রমিকদের জীবনের গল্প নিয়ে ৫টি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন।

এছাড়া যুদ্ধে নারীদের অংশগ্রহণ ও তাদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে এই নির্মাতা ‘হোয়াই নট’ নামে একটি প্রামাণ্যচিত্রও নির্মাণ করেন। এই সিনেমাটি মুক্তিযুদ্ধ জাদুঘরের চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পায়।

‘আনপ্লাগড’ প্রযোজনা করছে প্লাস ফিল্মস (কোরিয়া), সহ-প্রযোজনা আছে জলজ মুভি (বাংলাদেশ)। কোরিয়ার মাসক শহরে এই সিনেমার শুটিং হচ্ছে বলে জানান জার্নাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোরিয়াবাংলাদেশরেমিটেন্সলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউইয়র্কে ঘরের আঙিনায় কৃষি চমক, দেশি সবজি আবাদের উদাহরণ

এপ্রিল ৮, ২০২৬

ইনসেপ্টা সফরে থাই রাষ্ট্রদূত, ওষুধ শিল্পে যৌথ বিনিয়োগের ইঙ্গিত

এপ্রিল ৮, ২০২৬

অপরাধ জগতে ‘পেন গান’! কতটা ভয়ংকর এই অস্ত্র?

এপ্রিল ৮, ২০২৬

বিসিবির অ্যাডহক কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন

এপ্রিল ৮, ২০২৬

হামে আরও ১০ জনের মৃত্যু

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT