রাষ্ট্রীয় কোষাগার থেকে চার হাজার কোটি টাকা ব্যয়ে মুজিববর্ষ পালন ও শেখ মুজিবের ১০ হাজারের বেশী ম্যুরাল নির্মাণের অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ অন্যান্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। ইতোমধ্যে সাত সদস্যের কমিটি গঠন করেছে দুদক। অতি গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে দুদক চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।







