আজ বিকেলে উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে সুবিশাল ও আলোচিত মেরিডিয়ান কোহিনুর সিটি। কর্তৃপক্ষ জানিয়েছে, সুউচ্চ ২৪তলা ভবনটির ১০তলা পর্যন্ত রয়েছে প্রায় ৩ লাখ বর্গফুটের একটি আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ শপিং মল- যা বন্দরনগরী চট্টগ্রামের সর্ববৃহৎ। আর ওপরের বাকি ১৪তলায় হবে আন্তর্জাতিক মানের হোটেল।








