চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসের ঘটনা তদন্তের দাবি

আল-মামুন আশিক আল-মামুন আশিক
৫:২৬ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৪
জনপদ, রাজশাহী, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন শহীদ এ এইচ এম কামারুজ্জামান ভবনের ছাদ ধসের ঘটনা তদন্ত এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এছাড়াও কাজের সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়িত্বে অবহেলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বিশিষ্ট গবেষক ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, সুনির্দিষ্ট কারণ ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে না। এখানে অবশ্যই গাফিলতি আছে। প্রক্রিয়াগত সমস্যা আছে।  তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে এ ঘটনার তদন্ত হওয়া উচিত।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় নয়জন শ্রমিক আহত হয়েছে। এই ঘটনা ছাত্রদের কোনো আবাসিক হলে ঘটলে কি হতো।  তদন্ত করে বের করতে হবে গাফিলতি কোথায় ছিল। তদন্ত শেষ না হতেই আবারো কাজ শুরু করা হয়েছে। এটা দুঃখজনক।

কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা জামাল কাদেরী বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে কেনো এরকম নির্মম দুর্ঘটনা ঘটবে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা এখানে কীভাবে নিরাপদে থাকবে। অভিভাবকরা এ নিয়ে চিন্তিত । এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তার নিশ্চয়তা প্রশাসনের কাছে দাবি করছি।

Reneta

ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনিরাপদে আছে। যারা ভবন ধসের মতো দুঃখজনক কাজের সাথে যুক্ত তারা অনেক লম্বা হাতের অধিকারী। কাজের সময় তারা বিশ্ববিদ্যালয়ের কথা  চিন্তা না করে শুধু লাভের আশা করে। ঠিকাদাররা আমাদের জন্য একটা অনিরাপদ ভবন নির্মান করে যাচ্ছেন। কাজেই, এর সুষ্টু তদন্ত করে এর সত্যতা তুলে ধরা হোক।  পরবর্তীতে এরকম নির্মম ঘটনার সাক্ষী যেন আমাদের হতে না হয়।

অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ভবন ধসের ঘটনাকে আমরা দুর্ঘটনা বলতে চাই না। এগুলো চরম গাফিলতি। যে কোম্পানি এটা করছে তারা ঠিকভাবে নীতিমালা অনুসরণ করেনি। এখানে প্রসাশনের গাফিলতি আছে। একটা সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে এর সত্যতা যাচাই করা হোক। তাড়াহুড়ো করে ভবনগুলো বানানো হচ্ছে। কোম্পানিগুলোকে জবাবদিহিতার মধ্যে আনা উচিৎ। শ্রমিকদের জীবন অনেক মূল্যবান। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।

পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ আমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর, শিক্ষার্থী রেদুয়ান গাজী, সাগর হোসেন এবং রমজান আলী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ এইচ এম কামারুজ্জামান ভবনগুণগত মান পরীক্ষার দাবিভবনের ছাদ ধ্বসরাকসু আন্দোলন মঞ্চরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ২৫, ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

সুন্দরবন সুরক্ষায় জাতিসংঘের ৬০ মিলিয়ন ডলার বিনিয়োগ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার

জুলাই ২৫, ২০২৬

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ায় সংক্রমণ, উদ্বেগ গবেষকদের

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT