চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদর্শ রাষ্ট্র গঠনে আলেম সমাজের ভূমিকা অপরিহার্য: ধর্ম উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ন ২৮, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,  আলেম সমাজ হলেন আলোকবর্তিকা। তারা সমাজে আলো বিকিরণ করেন। মানুষকে আলোর পথে আহ্বান করেন। আদর্শ রাষ্ট্র গঠনে আলেম সমাজের ভূমিকা অপরিহার্য।

সোমবার বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আল-আজীজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি ও দুর্নীতি প্রতিরোধে ওলামায়ে কেরামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আলেমদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে। বাংলাদেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এসকল মসজিদের মুসল্লীদের সাথে আলেমদের নিবিড় যোগাযোগ আছে। ওলামায়ে কেরামদের এই জনসম্পৃক্ততাকে দেশ গঠনে কাজে লাগাতে হবে।

মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, মাদ্রাসাগুলো আছে বলেই ইসলাম টিকে আছে, মানুষের মুখে দাঁড়ি ও মাথায় টুপি আছে। রমজান মাসে মসজিদগুলো মুসল্লীতে ভরে যায়। ওলামায়ে কেরামেরা দুর্নীতি করে না, দেশের টাকা বিদেশে পাচার করে না। উপদেষ্টা দুর্নীতিমুক্ত দেশ বিনির্মাণে ওলামায়ে কেরামদেরকে অগ্রণী ভূমিকা রাখার অনুরোধ জানান।

উস্তাদের খেদমতের তাৎপর্য তুলে ধরে ড. খালিদ বলেন, উস্তাদের খেদমত ছাড়া কেউ বড় হতে পারে না। জীবনে বড় হতে হলে অবশ্যই উস্তাদের খেদমত করতে হবে। তিনি আরো বলেন, মেধা আল্লাহর দান। এই মেধার সাথে আদব যোগ হলেই মানুষ বড় কিছু হতে পারে। তবে বেয়াদব হলে মেধাবী মানুষও ধ্বংস হয়ে যায়। তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের দৃষ্টিকে প্রসারিত করার অনুরোধ জানান।

মাদ্রাসার মহাপরিচালক  মাওলানা শামসুল হুদা খানের সভাপতিত্বে এ সভায় উপদেষ্টা একান্ত সচিব ছাদেক আহমদসহ স্থানীয় ওলামায়ে কেরামেরা উপস্থিত ছিলেন।

Reneta

পরে উপদেষ্টা বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওলামা মশায়েখ পরিষদ আয়োজিত ইসলামি মহাসম্মেলনে অংশ নেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ড. আ ফ  ম খালিদ হোসেনধর্ম উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT