চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার মাধম্যেই ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করতে হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৬ অপরাহ্ন ৩০, মার্চ ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

৪৮তম ফিলিস্তিনি ভূমি দিবসে রাজধানীর শাহবাগে শনিবার (৩০ মার্চ) ফিলিস্তিন সংহতি দিবস পালন করেছে বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশন। 

বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশনের (উফডি) জেনারেল কাউন্সিল সদস্য বাংলাদেশ যুব ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নুর সভাপতিত্বে এবং সদস্য সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজার সঞ্চালনায় সংহতি সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এম এম আকাশ।

বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহকারি সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী, উফডির ভেটেরান সদস্য হাফিজ আদনান রিয়াদ, বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান, জাতীয় যুবজোটের সভাপতি শরিফুল কবির, উফডির জিসি সদস্য বাংলাদেশ যুব ইউনিয়নের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সজীব, উফডি বাংলাদেশের সদস্য সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল, সদস্য সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্রলীগ-জাসদের সভাপতি রাশেদুল হক ননী, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস আলো এবং বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য লাকী আক্তার।

সমাবেশ উফডি বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রায়হানউদ্দীন। সমাবেশে যুদ্ধবিরোধী গান পরিবেশন করেন উদীচী শিল্পগোষ্ঠী এবং চারণ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।

অধ্যাপক এম এম আকাশ বলেন, বিশ্বব্যাপী মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসন বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তার মদদে ইসরায়েল, ফিলিস্তিনের জনগণের ওপর যে আগ্রাসন, গণহত্যা চালাচ্ছে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘মার্কিন সাম্রাজ্যবাদ এবং দোসর ইসরায়েলকে পরাস্ত করতে হবে। গণহত্যাকারী ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার এবং আন্তর্জাতিক আদালতে গণহত্যার বিচার করতে হবে।’

Reneta

রাজেকুজ্জামান রতন বলেন, ‘পশ্চিমা বিশ্ব ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে যতটা সরব, গাজায় গণহত্যা নিয়ে ততটাই নীরব। এমনি প্রথমে তারা যুদ্ধবিরতিতেও ভেটো দিয়েছে। এই সাম্রাজ্যবাদী শক্তিকে রুখে দিয়ে ফিলিস্তিনের জনগণের মুক্তির লড়াইকে এগিয়ে নিতে হবে।’

সভাপতি বক্তব্যে জাহাঙ্গীর আলম নান্নু বলেন, ‘আগামীদিনে আমরা ফিলিস্তিনের জনগণের আন্দোলনে সংহতি জানাতে আরও কর্মসূচি গ্রহণ করবো। বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং দখলদারিত্বের প্রতিবাদে আমাদের প্রগতিশীল ছাত্র-যুব এবং রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।’

সংহতি সমাবেশে উপস্থিত ছিলেন উডফির সদস্য সংগঠন এবং বন্ধুপ্রতিম সংগঠনসমূহের শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে ফিলিস্তিনের জনগণের মুক্তির আন্দোলনে সংহতি জানিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়।

১৯৪৮ সালে আরব ভূখণ্ড চিরে ইসরাইল নামক রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ক্রমাগত ফিলিস্তিনি ভূমি গ্রাস করে আসছে ইসরায়েলি দখলদার গোষ্ঠী। ১৯৭৬ সালে ভূমি দখলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে গিয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে ছয় ফিলিস্তিনি যুবক শহীদ হন। পরবর্তীতে ফিলিস্তিনিরা ৩০ মার্চকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছে।

Jui  Banner Campaign
ট্যাগ: উদীচী শিল্পগোষ্ঠীফিলিস্তিন সংহতি দিবসবিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশনস্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT